বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন

সম্রাটের জামিন বাতিলে হাইকোর্টে দুদক

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : সোমবার, ২৯ আগস্ট, ২০২২
  • ২০২ এই পর্যন্ত দেখেছেন

আদালত রির্পোটার: অবৈধ সম্পদ অর্জনের মামলায় ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত নেতা ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের জামিন বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার (২৯ আগস্ট) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় দুদকের আইনজীবী খুরশিদ আলম খান এ আবেদন করেন। বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ সকালে জামিন বাতিল আবেদনের অনুমতি দেয়।

অবৈধ সম্পদ অর্জনের মামলায় গত ২২ আগস্ট জামিন পায় ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট। জামিনের আদেশ দেন ঢাকার বিশেষ জজ আদালত-৬-এর বিচারক আল আসাদ মো. আসিফুজ্জামান।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102