বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন

যেভাবে পাকিস্তানকে হারাল ভারত

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : সোমবার, ২৯ আগস্ট, ২০২২
  • ২০২ এই পর্যন্ত দেখেছেন

স্পোর্টস ডেস্ক: ১০ মাস আগে টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের কাছে উড়ে গেছিল ভারত। এবার এশিয়া কাপে বাবর আজমদের হারিয়ে মধুর প্রতিশোধ নিলেন রোহিত শর্মারা। কোন পাঁচ কারণে পাকিস্তানকে হারাল ভারত? বিশ্লেষণ করেছে আনন্দবাজার অনলাইন।

১. গুরুত্বপূর্ণ টস জেতা। পাকিস্তান অধিনায়ক বাবর আজমও বলেছিলেন, তিনি টস জিতলে ফিল্ডিং নিতেন।

২. পঞ্চদশ ওভারে হার্দিক পান্ডিয়ার দুই উইকেট তুলে নেয়া। জমে যাওয়া এবং বিপজ্জনক দেখানো মোহাম্মদ রিজওয়ানকে ফেরান প্রথম বলে। খুশদিল শাহকে ফেরান তৃতীয় বলে।

৩. দুর্দান্ত বোলিং ভুবনেশ্বর কুমারের। নিজের দ্বিতীয় ওভারেই ফেরান বাবর আজমকে। পরে পাকিস্তানের মিডল অর্ডারকে ভাঙেন। তুলে নেন শাদাব খান, আসিফ আলির উইকেট। মোট চার উইকেট নেন ভুবি।

৪. ভুবনেশ্বর, হার্দিক পান্ডিয়া ও রবীন্দ্র জাদেজার ওভারে রানই করতে পারেননি পাকিস্তানের ব্যাটাররা। তিন জনের ১০ ওভারে ওঠে মাত্র ৬২ রান।

৫. পঞ্চম উইকেটে হার্দিক পান্ডিয়া ও রবীন্দ্র জাদেজার ৫২ রানের জুটি।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102