রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন

সুনির্দিষ্ট তথ্য ছাড়াই কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শনিবার, ২৭ আগস্ট, ২০২২
  • ১৮১ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: সুনির্দিষ্ট তথ্য ছাড়া আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের ওপর যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দিয়েছে বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

শনিবার (২৭ আগস্ট) দুপুরে হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে ইনার হুইল ক্লাব আয়োজিত ‘পঞ্চম দক্ষিণ এশিয়া সম্মেলন’ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার যেহেতু বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের প্রমাণ পাননি সেহেতু বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের ওপর যুক্তরাষ্ট্র যে নিষেধাজ্ঞা দিয়েছে তা ভিত্তিহীন প্রমাণিত হয় কি না এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমি শুধু জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের উক্তিটিই করেছি। অনেকেই অনেক কথা বলেন। আমি সবসময় বলে থাকি তথ্য ছাড়া ও প্রমাণ ছাড়া কিছু বললে তা কেউ বিশ্বাস করে না।

আসাদুজ্জামান খান কামাল বলেন, তিনি সবকিছু বিশ্লেষণ করে মতামত দিয়েছেন। তিনি বলেছেন, বাংলাদেশ মানবাধিকার লঙ্ঘন করছে না, বরং খুব যত্ন সহকারে দেশ পরিচালনা করছেন প্রধানমন্ত্রী। সে কথাই তিনি (মিশেল ব্যাচেলেট) বারবার বলেছেন।

সদ্য বাংলাদেশ সফরকারী জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, জাতিসংঘের দৃষ্টিতে মানবাধিকার বা অন্যান্য বিষয়ে বাংলাদেশ সম্পর্কে কোনো উদ্বেগ প্রকাশিত হয়নি। তাহলে বিএনপি যে বারবার এ বিষয়ে অভিযোগ করে আসছিল, এবার তাদের দাবি মিথ্যা প্রমাণিত হলো কি না- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, আমরা সবসময় বলে আসছি তারা (বিএনপি) একটা অবস্থা সৃষ্টির জন্য বিভিন্নভাবে রটনা করে যাচ্ছে। যেগুলোর কোনো ভিত্তি নেই এবং সত্যতা দেখাতে পারেনি। ভিত্তি না থাকার কারণে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার আমাদের দেশের মানবাধিকার নিয়ে কোনো উদ্বেগ প্রকাশ করেননি।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102