

স্টাফ রিপোর্টার: মৌলভীবাজার-হবিগঞ্জ আসনের সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন এর লিখা দুইটি বইয়ের মোড়ক উন্মোচন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।বৃহস্পতিবার (১০ জুন ) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ‘মুজিব আমার পিতা, হাসিনা আমার নেতা’ এবং ‘রাজাকারের আত্মকথা’ নামক দুটি প্রবন্ধ বইয়ের মোড়ক উন্মোচন করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।এমপি সৈয়দা জোহরা আলাউদ্দিন মাননীয় প্রধানমন্ত্রীর নিকট কৃতজ্ঞতা জানিয়ে বলেন যে, মুজিব আমার পিতা, ‘হাসিনা আমার নেতা’ প্রবন্ধ বইটি তিনি বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবকে শ্রদ্ধাভরে উৎসর্গ করে লিখেছেন।

তিনি বলেন যে বই দুটি পড়ে নতুন প্রজন্ম ৭১এর মুক্তিযুদ্ধের ইতিহাস এবং রাজাকারদের সম্পর্কে কিছু ধারণা পাবে।