বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন

দেশে যক্ষ্মায় মৃত্যু করোনার চেয়ে বেশি: স্বাস্থ্যমন্ত্রী

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বুধবার, ২৪ আগস্ট, ২০২২
  • ২৪৬ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: অব্যাহত মহামারী করোনা ভাইরাসের শিকার হয়ে দেশে প্রতিদিন যত মানুষ মারা যায়, যক্ষ্মায় তার চেয়েও অনেক বেশি মানুষের প্রাণহানি ঘটে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।

বুধবার দুপুরে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে রাইটস অ্যান্ড জেন্ডার অ্যাকশন প্ল্যান ফর টিবি (২০২১-২৩) শীর্ষক এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে জাহিদ মালেক এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, যক্ষ্মায় দেশে দৈনিক প্রায় ১০০ জনের বেশি মানুষের মৃত্যু হয়। আর করোনায় বড়জোর ১-২ জন। সে হিসেবে যক্ষ্মায় মৃতের হার অনেক বেশি, কিন্তু সেটি আমরা খেয়ালই করি না।

জাহিদ মালেক বলেন, ‘টিবি (যক্ষ্মা) বিশ্বে ১৩তম মৃত্যুর কারণ। প্রতিবছর বিশ্বের প্রায় এক কোটি লোক এতে আক্রান্ত হচ্ছে। এর মধ্যে মৃত্যু হচ্ছে প্রায় ১৫ লাখের। বাংলাদেশে যা ৪০ হাজারের মতো। নতুন করে তিন লাখ লোক প্রতিবছর সংক্রমিত হচ্ছে।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102