সোমবার, ০৪ মে ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
দক্ষিণ সুরমা প্রেসক্লাবের নির্বাচন অনুষ্ঠিত প্রচন্ড বৃষ্টির মধ্যে মাজার জিয়ারতে প্রধানমন্ত্রী মব জাষ্টিস বন্ধ না হলে বাংলাদেশ জঙ্গিবাদী রাষ্ট্রে পরিনত হতে পারে —ব্যারিস্টার সারা হোসেন মে দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ইসলামী শ্রমিক আন্দোলনের উদ্যোগে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত ব্র্যাক ইনস্টিটিউট অব ল্যাঙ্গুয়েজেসের ২০ বছর পূর্তি উদযাপিত বিএটি বাংলাদেশ পিএলসির ৫৩তম এজিএম অনুষ্ঠিত বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শুভেচ্ছা বার্তা জাতিসংঘে পার্বত্য চুক্তির অগ্রগতি উপস্থাপন সাধু বাবুর অভিনয়ে কুমিরের পিঠে দেশ

বন্যায় ক্ষতিগ্রস্ত সাংবাদিকদের ইউকে বাংলা প্রেসক্লাবের পক্ষ থেকে সহায়তা প্রদান

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বুধবার, ২৪ আগস্ট, ২০২২
  • ২৪৯ এই পর্যন্ত দেখেছেন

ইউ কে বিডি টিভি নিউজ ডেস্কঃ ইউকে-বাংলা প্রেসক্লাব, লন্ডন এর পক্ষ থেকে বন্যায় ক্ষতিগ্রস্ত বৃহত্তর সিলেটের ৫টি উপজেলার সাংবাদিকদের আর্থিক সহযোগিতা প্রদান করা হয়েছে। ২০ আগস্ট (শনিবার) সন্ধ্যায় সিলেট প্রেসক্লাব ভবনে আনুষ্ঠানিকভাবে লন্ডন বাংলা প্রেসক্লাবের এ শুভেচ্ছা- সহযোগিতা স্মারক সংশ্লিষ্ট সাংবাদিকদের কাছে হস্তান্তর করা হয়।

সিলেট বিভাগের বরেণ্য সাংবাদিক,লেখক-গবেষক ও প্রবাসী বিশেষজ্ঞ মুহাম্মদ ফয়জুর রাহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ আয়োজনে প্রধান অতিথি ছিলেন সিলেট প্রেসক্লাব সভাপতি ইকবাল সিদ্দিকী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইউকে-বাংলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুনজের আহমেদ চৌধুরী।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সিলেট প্রেসক্লাবের সহ-সভাপতি আবদুল কাদের তাপাদার, সাধারণ সম্পাদক আব্দুর রশিদ মো. রেনু, সাবেক সহসভাপতি আ.ফ.ম. সাঈদ, চ্যানেল এস’র সিলেট অফিস প্রধান মো. মঈন উদ্দিন মনজু এবং কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শাব্বির আহমদ প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে ইউকে-বাংলা প্রেসক্লাবের সভাপতি, বিশিষ্ট সাংবাদিক ও কমিউনিটি সংগঠক কে,এম, আবু তাহের চৌধুরী লন্ডন থেকে ভিডিও কলের মাধ্যমে সংযুক্ত হয়ে শুভেচ্ছা বক্তব্য দেন।


অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক আব্দুর রাজ্জাক, সিলেট প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ইকবাল মাহমুদ, সাবেক কোষাধ্যক্ষ খালেদ আহমদ, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক মারুফ আহমদ, সাবেক পাঠাগার ও প্রকাশনা সম্পাদক খালেদ আহমদ, জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি মো. নূরুল ইসলাম, জকিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবুল খায়ের চৌধুরী ও গোয়াইনঘাট প্রেসক্লাবের সভাপতি এম এ মতিন প্রমুখ।
অনুষ্ঠানে গোয়াইনঘাট, জৈন্তাপুর, কোম্পানীগঞ্জ ও জকিগঞ্জ উপজেলার বন্যায় ক্ষতিগ্রস্ত সাংবাদিকদের ইউকে বাংলা প্রেসক্লাবের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়। এ পুরো কার্যক্রমের সার্বিক সমন্বয়ক হিসেবে ভূমিকা পালন করেন ‘প্রবাসী বন্ধু’ মুহাম্মদ ফয়জুর রাহমান।

বড়লেখা উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্তদেরও শীঘ্রই সহায়তা প্রদান করা হবে বলে প্রেসক্লাব সুত্রে জানা যায়।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102