সোমবার, ০৪ মে ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
দক্ষিণ সুরমা প্রেসক্লাবের নির্বাচন অনুষ্ঠিত প্রচন্ড বৃষ্টির মধ্যে মাজার জিয়ারতে প্রধানমন্ত্রী মব জাষ্টিস বন্ধ না হলে বাংলাদেশ জঙ্গিবাদী রাষ্ট্রে পরিনত হতে পারে —ব্যারিস্টার সারা হোসেন মে দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ইসলামী শ্রমিক আন্দোলনের উদ্যোগে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত ব্র্যাক ইনস্টিটিউট অব ল্যাঙ্গুয়েজেসের ২০ বছর পূর্তি উদযাপিত বিএটি বাংলাদেশ পিএলসির ৫৩তম এজিএম অনুষ্ঠিত বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শুভেচ্ছা বার্তা জাতিসংঘে পার্বত্য চুক্তির অগ্রগতি উপস্থাপন সাধু বাবুর অভিনয়ে কুমিরের পিঠে দেশ

ব্রিটেনে লাখ লাখ মানুষ খাদ্য ও বিদ্যুৎ সংকটে পড়তে পারে

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : রবিবার, ২১ আগস্ট, ২০২২
  • ১৮২ এই পর্যন্ত দেখেছেন

যুক্তরাজ্য অফিস: লন্ডনের মেয়র সাদিক খান শনিবার বলেছেন, সরকার হস্তক্ষেপ না করলে ব্রিটেনের লাখ লাখ মানুষ আসন্ন শীতে খাবার ও বিদ্যুৎ সংকটে পড়তে পারে।

রেকর্ড মুদ্রাস্ফীতি আর জ্বালানির চড়া মূল্যের বিষয়টি উল্লেখ করে নিজের ভেরিফাইড টুইটার অ্যাকাউন্ট থেকে দেওয়া এক টুইট বার্তায় তিনি বলেন, আমরা এমন কিছু এর আগে দেখিনি।  এমন এমন একটি শীতকালের সম্মুখীন যেভানে লাখ লাখ মানুষ খাবার আর ঘর গরম রাখার মধ্যে কোনটি বেছে নেবে তা ঠিক করতে পারবে না। কিন্তু দুঃখের বিষয় দুইটার কোনোটার ব্যয়ই তারা মেটাতে পারবে না। 

মেয়র জোর দিয়ে বলেন, এটা ঘটতে পারে না। মানুষ যেন  তাদের মৌলিক চাহিদা মেটাতে পারে সেদিকে ব্রিটিশ সরকারকে  পদক্ষেপ নিতে হবে বলেও জানান তিনি। 
লন্ডনের একটি খাদ্য গুদাম পরিদর্শনের সময় শুক্রবারও একই বিষয়ে কথা বলেছিলেন সাদিক খান। 

তিনি আশ্বাস দিয়েছিলেন যে, তার প্রশাসন লন্ডনবাসীদের সহায়তা প্রদানের জন্য ‘প্রতিশ্রুতিবদ্ধ’।  তবে সরকারকে এ ব্যাপারে আরও কঠোরভাবে কাজ করার আহ্বান জানিয়েছিলেন তিনি।  

মেয়র সাদিক বলেছিলেন, জীবনযাত্রার এই ব্যয়কে জাতীয় বিপর্যয়ে পরিণত হওয়া ঠেকাতে মন্ত্রীদের এখনই কাজ করতে হবে।

ইউরোপে করোনা মহামারি কারণে সৃষ্টি হওয়া অর্থনৈতিক সমস্যাগুলো ইউক্রেনের সংঘাতের জন্য মস্কোর উপর আরোপিত পশ্চিমা নিষেধাজ্ঞা এবং ইউরোপীয় ইউনিয়নে রাশিয়ার প্রাকৃতিক গ্যাস সরবরাহের হ্রাসের কারণে আরও তীব্র হয়েছে।

যদিও যুক্তরাজ্য জ্বালানির জন্য সরাসরি রাশিয়ার উপর নির্ভরশীল নয়, তবে বিশ্ব বাজারে জ্বালানির দাম বৃদ্ধির প্রভার এড়াতে পারছে না দেশটি।

ইউকেবিডিটিভি/ যুক্তরাজ্য / কেএলি

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102