বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন

জনগণের ভোট দেয়ার অধিকার কেড়ে নিয়েছে ক্ষমতাসীনরা: ফখরুল

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : রবিবার, ২১ আগস্ট, ২০২২
  • ১৮৯ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অভিযোগ, বর্তমান সরকার দেশের স্বাধীনতা সার্বভৌমত্বে বিশ্বাস করে না। পররাষ্ট্রমন্ত্রী তার ব্যাখ্যায় প্রমাণ করেছেন, ভারতের আনুকুল্যে ক্ষমতায় আছে আওয়ামী লীগ। তিনি বলেন, সংবিধানে জনগণকে দেয়া ভোট দেয়ার অধিকারও কেড়ে নিয়েছে ক্ষমতাসীনরা।  

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নি:শর্ত মুক্তির দাবি এবং জ্বালানি তেলের দাম বৃদ্ধি, বিদ্যুতের লোডশেডিং, ভোলায় পুলিশের গুলিতে হত্যা ও নিত্যপণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদে শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করছে, ইউনিভার্সিটি টিচার্স এসোসিয়েশন অব বাংলাদেশ- ইউট্যাব। বিএনপি মহাসচিব অভিযোগ করেন, দেশে লুটেরা এলিট শ্রেণির লোকেরা ভালো আছে। কিছু আমলা ও কিছু উচ্ছিষ্টভোগী প্রমাণ করতে চায় আসলে তারা বেহেশতে আছে। 

বিএনপি মহাসচিব বলেন, ‘বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ও গুম-খুন তদন্তে স্বাধীন তদন্ত কমিশন চাইবে না বর্তমান বাংলাদেশ সরকার। তত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দেশকে অস্থিতিশীলতার দিকে ঠেলে দেওয়ার অভিযোগ করেন, বিএনপি মহাসচিব। বিচার বিভাগসহ সব ক্ষেত্রে দলীয়করনের অভিযোগও করেন তিনি।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102