শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন

পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ব্যক্তিগত, ভারতকে অনুরোধ করেনি আওয়ামী লীগ

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শনিবার, ২০ আগস্ট, ২০২২
  • ১৮৫ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: ভারতকে বলেছি শেখ হাসিনা সরকারকে টিকিয়ে রাখতে হবে পররাষ্ট্রমন্ত্রীর এমন বক্তব্য তার ব্যক্তিগত বলে দাবি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

একই সঙ্গে এই বিষয়ে ভারতকে আওয়ামী লীগ অনুরোধ করেনি বলেও দাবি করেন তিনি। শুক্রবার রাজধানীর পলাশী মোড়ে ঐতিহাসিক কেন্দ্রীয় জন্মাষ্টমীর মিছিল উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। 

শেখ হাসিনা সরকারকে টিকিয়ে রাখতে ভারতকে অনুরোধ করার যে কথা পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন বলেছেন, তা শুনে আকাশ থেকে পড়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি বলেছেন, এই ধরনের বক্তব্যে লজ্জা পাবে খোদ ভারত। এই ধরনের অনুরোধ আওয়ামী লীগ করে না, করেনি। শেখ হাসিনা সরকারের পক্ষ থেকেও কাউকে দায়িত্ব দেয়া হয়নি-এমনটাও বলেন ক্ষমতাসীন দলের এই নেতা।

এ সময় ওবায়দুল কাদের বলেন, ভারতের সঙ্গে আমরা বৈরিতা চাই না। ২১ বছর তাদের সঙ্গে বৈরিতা করে আমাদের সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। ভারত আমাদের দুঃসময়ের বন্ধু। ক্ষমতায় টিকে থাকতে ভারতকে অনুরোধ করেনি আওয়ামী লীগ। জনগণই আমাদের ক্ষমতার উৎস।

বাইরের কেউ আমাদের ক্ষমতায় টিকিয়ে রাখতে পারে না। আল্লাহর ইচ্ছা এবং জনগণের সমর্থনে আওয়ামী লীগ টিকে আছে। ভবিষ্যতেও টিকে থাকবে ইনশাআল্লাহ।

ভারত-বাংলাদেশ সম্পর্কের কথা উল্লেখ করে কাদের বলেন, শান্তিপূর্ণভাবে ছিটমহল বিনিময় বাংলাদেশ, ভারত এবং দুনিয়ার ইতিহাসে বিরল ঘটনা। প্রধানমন্ত্রী এবং নরেন্দ্র মোদি সেটি করেছেন।

বাংলাদেশ এবং ভারতের মধ্যে থাকা সমস্যা নিয়ে আলোচনা চলছে। বঙ্গবন্ধুকন্যা আগামী সেপ্টেম্বরে ভারতে যাওয়ার কথা। তখন হয়তো আরও কিছু বিষয়ে মতৈক্য হবে। লেনদেন পার্টনারশিপ আরও জোরদার করার জন্য আলাপ-আলোচনা হবে।

তিনি বলেন, বিচ্ছিন্ন কয়েকটি ঘটনা ছাড়া, বঙ্গবন্ধুর সরকার, এই সরকার সংখ্যালঘু বান্ধব সরকার। যারা মন্দিরে হামলা করে, তারা দলের নয় দুর্বৃত্ত। তারা সবার শত্রু। এদের বিরুদ্ধে সরকার ব্যবস্থা নিচ্ছে।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102