বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
ডেঙ্গু-চিকনগুনিয়া প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও র‍্যালী অনুষ্ঠিত তেতুলিয়া ইউএনও এর বিরুদ্ধে ১৫ শতাংশ ঘুষ আদায়ের অভিযোগ কালুরঘাট সেতুর কাজ দ্রুত বাস্তবায়‌নে স্মারকলিপি প্রদান সুবিধাবঞ্চিত শিশুদের জন্য রিয়েলমির বিশেষ আয়োজন ‘ঈদের হাসি’ ল্যান্সনায়েক শহীদ গৌছ আলী মেমোরিয়াল ট্রাস্টের উদৌগে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে জমি দখলের চেষ্টায় অভিযোগ স্বাধীনতার মাসে যুদ্ধাপরাধীদের নামে শোক প্রস্তাবে সংসদ কলুষিত বঙ্গবন্ধুর জন্ম না হলে স্বাধীন দেশ পেতাম না —ড.একে আব্দুল মোমেন ডেঙ্গু প্রতিরোধে বিভিন্ন জনসচেতনতামূলক কর্মসূচি পালিত লায়ন্স ক্লাব চিটাগাং কর্ণফুলী এলিট এর উদ্যোগে ইফতার সামগ্রী ও ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত

হুমকির পর ইউরোপের দীর্ঘতম ব্রিজে প্রতিরক্ষা ব্যবস্থা চালু

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শনিবার, ২০ আগস্ট, ২০২২
  • ১৪৮ এই পর্যন্ত দেখেছেন

আন্তর্জাতিক ডেস্ক: ইউরোপের দীর্ঘতম ব্রিজের সুরক্ষায় রাশিয়ার অধিকৃত ক্রিমিয়ার কের্চ শহরে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা চালু করা হয়েছে। রাশিয়ার সংবাদ সংস্থা তাস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ক্রিমিয়ার গভর্নরের উপদেষ্টা ওলেগ ক্রিচকভ তার টেলিগ্রাম চ্যানেলে দেওয়া এক পোস্টে জানান, প্রাথমিক তথ্য অনুসারে কের্চ শহরে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে। এখন আর এই শহর এবং ব্রিজের জন্য কোনো বিপদ নেই।

প্রসঙ্গত, কের্চ শহরটি হলো ক্রিমিয়া ব্রিজের প্রবেশদ্বার। এর আগে ব্রিজ উড়িয়ে দেওয়ার হুমকি দেয় ইউক্রেন। 

অবশ্য ফেব্রুয়ারির শুরু থেকেই ক্রিমিয়া ব্রিজটিতে হামলা চালানোর হুমকি দিয়ে আসছে ইউক্রেন। রাশিয়া থেকে ক্রিমিয়ায় সরাসরি সড়ক পথ তৈরি করতে ২০১৮ সালে ক্রিমিয়া ব্রিজটি নিমার্ণ করা হয়। ব্রিজটি নির্মাণের আগে রাশিয়া থেকে সমুদ্র কিংবা আকাশ পথে ক্রিমিয়া যাওয়া যেত। ব্রিজ প্রধানত বেসামরিক যান চলাচলে ব্যবহৃত হয়।

এদিকে, ক্রিমিয়ার তিনটি আলাদা স্থানে গত মঙ্গলবার বিস্ফোরণের ঘটনা ঘটে।  এর আগের সপ্তাহে ক্রিমিয়ার সাকি বিমান বন্দরে হয়েছিল ভয়াবহ বিস্ফোরণ।  কে হামলা করেছে এটি এখনো নিশ্চিত না। তবে ধারণা করা হচ্ছে ইউক্রেন এর পেছনে রয়েছে।

এক সপ্তাহের মধ্যে বেশ কয়েকবার কেঁপে ওঠেছে ক্রিমিয়া। কৃষ্ণ সাগর ঘেরা সমুদ্র সৈকত বেষ্টিত এই ক্রিমিয়া উপদ্বীপটি ২০১৪ সালে ইউক্রেনের কাছ থেকে দখল করে নেয় রাশিয়া। এরপর এখানে বিলিয়ন বিলিয়ন ডলার বিনিয়োগ করে রাশিয়ার সরকার।  গ্রীষ্মে হাজার হাজার রাশিয়ান এই উপদ্বীপে জড়ো হন। 

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102