বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ডেঙ্গু-চিকনগুনিয়া প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও র‍্যালী অনুষ্ঠিত তেতুলিয়া ইউএনও এর বিরুদ্ধে ১৫ শতাংশ ঘুষ আদায়ের অভিযোগ কালুরঘাট সেতুর কাজ দ্রুত বাস্তবায়‌নে স্মারকলিপি প্রদান সুবিধাবঞ্চিত শিশুদের জন্য রিয়েলমির বিশেষ আয়োজন ‘ঈদের হাসি’ ল্যান্সনায়েক শহীদ গৌছ আলী মেমোরিয়াল ট্রাস্টের উদৌগে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে জমি দখলের চেষ্টায় অভিযোগ স্বাধীনতার মাসে যুদ্ধাপরাধীদের নামে শোক প্রস্তাবে সংসদ কলুষিত বঙ্গবন্ধুর জন্ম না হলে স্বাধীন দেশ পেতাম না —ড.একে আব্দুল মোমেন ডেঙ্গু প্রতিরোধে বিভিন্ন জনসচেতনতামূলক কর্মসূচি পালিত লায়ন্স ক্লাব চিটাগাং কর্ণফুলী এলিট এর উদ্যোগে ইফতার সামগ্রী ও ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত

ব্রিটেনের রানীকে খুনের পরিকল্পনা, স্বীকার করলো অভিযুক্ত

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ১৮ আগস্ট, ২০২২
  • ১৬৬ এই পর্যন্ত দেখেছেন

যুক্তরাজ্য অফিস: গতবছর ডিসেম্বর মাসে বড়দিনের উৎসবের মাঝেই আচমকা রানী এলিজাবেথের উইন্ডসর ক্যাসেলে ঢুকে পড়ে মুখোশ পরা এক ব্যক্তি। তবে তাঁর উদ্দেশ্য সফল হয়নি। রানীকে খুনের ছক কষলেও পুলিশের হাতে ধরা পড়ে যায় সে।

বুধবার তাকে আদালতে তোলা হলে সে নিজের পরিকল্পনার কথা স্বীকার করে। বলে, “আমি রানীকে হত্যা করতেই গিয়েছিলাম।” অভিযুক্তের নাম যশবন্ত সিং চাহেল। ব্রিটেনে রাষ্ট্রদ্রোহের অভিযোগের সম্মুখীন হওয়া বছর কুড়ির যশবন্ত লন্ডনের ওয়েস্টমিনস্টার ম্যাজিস্ট্রেট আদালতকে  জানিয়েছে হামলার ষড়যন্ত্র এবং রাজপ্রাসাদে প্রবেশের চেষ্টা করার জন্য সে মাসের পর মাস লন্ডনে কাটিয়েছে।

গতবছর পরিকল্পনা মাফিক ক্রিস্টমাসের সময় রাজপ্রাসাদে অতর্কিতে প্রবেশও করে ফেলেছিল। হাতে ক্রস আর মুখে মাস্ক পরে একটি ভিডিও শ্যুট করেছিল যশবন্ত। যেখানে তাকে বলতে শোনা যায়, “আমি দুঃখিত। যা করতে চলেছি তার জন্য আমি ক্ষমাপ্রার্থী।

বিজ্ঞাপনabout:blankআমি রানী এলিজাবেথকে হত্যা করতে চলেছি। ১৯১৯ সালে যাদের মৃত্যু হয়েছিল, তাদের প্রতিশোধ নিতেই এটা করছি।”১৯১৯ সালের ১৩ এপ্রিল অমৃতসরের কাছে জালিয়ানওয়ালাবাগে নৃশংস হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটেছিল। ব্রিটিশ সৈন্যরা উত্তর-পশ্চিম ভারতে তাদের পবিত্র শহর অমৃতসরে প্রায় ৪০০ শিখকে গুলি করে হত্যা করেছিল। যশবন্ত আদালতকে জানিয়েছে, এটি তাদের জন্যও প্রতিশোধ, যারা তাদের জাতিগত কারণে হত্যা, অপমানিত এবং বৈষম্যের শিকার হয়েছে।

ভারতীয়রা দীর্ঘদিন ধরে ১৯১৯ সালের জালিয়ানওয়ালাবাগ গণহত্যার জন্য ব্রিটেনের কাছ থেকে আনুষ্ঠানিক ক্ষমা চেয়ে আসছে, যেখানে ব্রিটিশ সেনারা ঔপনিবেশিক আইনের প্রতিবাদ করতে সমবেত হওয়া নিরস্ত্র নাগরিকদের গুলি করে হত্যা করেছিল। এই ঘটনাটি জালিয়ানওয়ালাবাগ গণহত্যা নামেও পরিচিত।

১৯৯৭ সালে ভারত সফর করার সময়, রানী এলিজাবেথ গণহত্যার ঘটনাস্থলে একটি পুষ্পস্তবক অর্পণ করেছিলেন এবং এটিকে “দুঃখজনক ঘটনা ” হিসাবে বর্ণনা করেছিলেন। ভিডিওলিংকের মাধ্যমে বুধবার আদালতের কার্যক্রমে অংশ নেওয়া চাহেল তার নাম, জন্ম তারিখ এবং বাসস্থান নিশ্চিত করেছেন।

সওয়াল -জবাবের সময়ে চাহেল বিচারককে বলেন, রাজপরিবারের দুর্গে অনুপ্রবেশের দিন রাণী, প্রিন্স চার্লস এবং তার পরিবারের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। প্রসিকিউশন অনুসারে, চাহেল  সকাল ৮.১০ টায় দুর্গে প্রবেশ করেছিল এবং এক নিরাপত্তারক্ষী তাকে এমন একটি স্থানে দেখেছিল যেখানে অনুপ্রবেশকারী দুর্গের ব্যক্তিগত অ্যাপার্টমেন্টগুলিতে সহজেই প্রবেশ করতে  পারে।

প্রসিকিউশনের মতে, বাজেয়াপ্ত করা ক্রসবোটি ছিল একটি “সুপারসনিক এক্স-বো”, যার লঞ্চ করা বোল্ট মৃত্যু বা গুরুতর আঘাতের কারণ হতে পারে। তাছাড়াও একটি গ্যাস মাস্ক, দড়ি, এবং বৈদ্যুতিক সরঞ্জাম চাহালের বাসস্থান অনুসন্ধানের সময় উদ্ধার হয়। চাহালের বিরুদ্ধে মৃত্যুর হুমকি,বিপজ্জনক অস্ত্র রাখা  এবং ১৮৪২ সালের রাষ্ট্রদ্রোহ আইনের ধারা ২ লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে। এই মামলার পরবর্তী শুনানি হবে লন্ডনের ওল্ড বেইলিতে। সূত্র : wionews.com

ইউকেবিডিটিভি/ যুক্তরাজ্য / কেএলি

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102