বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ডেঙ্গু-চিকনগুনিয়া প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও র‍্যালী অনুষ্ঠিত তেতুলিয়া ইউএনও এর বিরুদ্ধে ১৫ শতাংশ ঘুষ আদায়ের অভিযোগ কালুরঘাট সেতুর কাজ দ্রুত বাস্তবায়‌নে স্মারকলিপি প্রদান সুবিধাবঞ্চিত শিশুদের জন্য রিয়েলমির বিশেষ আয়োজন ‘ঈদের হাসি’ ল্যান্সনায়েক শহীদ গৌছ আলী মেমোরিয়াল ট্রাস্টের উদৌগে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে জমি দখলের চেষ্টায় অভিযোগ স্বাধীনতার মাসে যুদ্ধাপরাধীদের নামে শোক প্রস্তাবে সংসদ কলুষিত বঙ্গবন্ধুর জন্ম না হলে স্বাধীন দেশ পেতাম না —ড.একে আব্দুল মোমেন ডেঙ্গু প্রতিরোধে বিভিন্ন জনসচেতনতামূলক কর্মসূচি পালিত লায়ন্স ক্লাব চিটাগাং কর্ণফুলী এলিট এর উদ্যোগে ইফতার সামগ্রী ও ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত

দুই অংকের ঘরে পৌঁছালো ব্রিটেনের মুদ্রাস্ফীতি

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ১৮ আগস্ট, ২০২২
  • ১৭৯ এই পর্যন্ত দেখেছেন

যুক্তরাজ্য অফিস: ব্রিটেনের মুদ্রাস্ফীতির হার নতুন করে গত ৪০ বছরের মধ্যে সবচেয়ে বেশি উচ্চতায় পৌঁছেছে। এই রেকর্ড মুদ্রাস্ফীতির ফলে জীবনযাত্রার সঙ্কট ইতোমধ্যে নাজেহাল হওয়া পরিবার গুলো নতুন করে আরও গভীর সংকটের মুখে পরবে৷

অফিস ফর ন্যাশনাল স্ট্যাটিস্টিক্স জানিয়েছে, ভোক্তা মূল্য সূচক (সিপিআই) জুলাই মাসে বেড়ে ১০.১ শতাংশ হয়েছে। এটা গত জুনে ৯.৪ শতাংশ ছিল এবং ১৯৮২ সালের ফেব্রুয়ারির পর থেকে সর্বোচ্চ স্তরে রয়েছে। ওএনএস এর রিপোর্ট অনুযায়ী, বর্ধিত খাদ্য খরচ সর্বশেষ জীবন যাত্রার সংকটের সবচেয়ে বড় চালক ছিল। এখন খাদ্য পন্যের দাম বেড়ে ১২.৭ শতাংশ হয়েছে যা জুন মাসে ৯.৮ শতাংশ ছিল।

মূলত রুটি, দুধ, ডিম, পনিরের মতো মৌলিক জিনিসগুলোর মূল্য বৃদ্ধির কারণে সংকট আরও ঘনীভূত হয়েছে। অন্যান্য প্রধান জিনিসের দাম বেড়েছে, যেমন শুকনো খাবার, টয়লেট রোল, টুথব্রাশ এবং ডিওডোরেন্ট। এগুলোও জুলাই মাসে মুদ্রাস্ফীতি বাড়িয়েছে। এমনকি বিভিন্ন দেশে ভ্রমণ প্যাকেজের দামও বেড়েছে, পাশাপাশি বেড়েছে বিমানের ভাড়া।

জানা গেছে, জুলাইয়ের মুদ্রাস্ফীতির হার বেশিরভাগ অর্থনীতিবিদদের দ্বারা প্রত্যাশিত ৯.৮ শতাংশের চেয়ে অনেক বেশি। মঙ্গলবার প্রকাশিত পৃথক তথ্যে দেখা গেছে, দাম বৃদ্ধির কারণে শ্রমিকদের আয়ের মধ্যে ক্রয়ক্ষমতা কমে গেছে। অর্থ্যাৎ তাদের বাস্তব ,মেয়াদী মজুরি রেকর্ড হারে কমেছে। এদিকে ১৯৭০ এর দশকের শিল্প সেক্টর সবচেয়ে বড় সমস্যার সম্মুখীন হতে পারে। আসছে শরতে বেতনের জন্য সরকারী সেক্টরের লক্ষ লক্ষ কর্মচারী ধর্মঘট করবেন বলে ধারণা করা হচ্ছে।

এই অবস্থা নিয়ে বরিস জনসনের মুখপাত্র বলেছেন যে ৫ সেপ্টেম্বর নতুন প্রধানমন্ত্রী দায়িত্ব নেওয়ার আগে আর কোনও বিষয়ে বরিস হস্তক্ষেপ বা নতুন সিদ্ধান্ত নিবেন না

এদিকে আগস্ট মাসে মূল্যস্ফীতি কিছুটা কমবে বলে আশা করা হচ্ছে। কিন্তু বিশেষজ্ঞদের অনুমান অনুযায়ী অক্টোবরে জ্বালানি মূল্য ক্যাপ আবার বেড়ে গেলে মূল্যস্ফীতি ১৩.৩ শতাংশে বেড়ে যেতে পারে।

ইউকেবিডিটিভি/ যুক্তরাজ্য / কেএলি

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102