মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
হাই ভোল্টেজ তারে বিদ্যুতায়িত হয়ে মেকানিকের মর্মান্তিক মৃত্যু সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের উদ্যোগে কৃতী শিক্ষার্থী সম্মাননা অনু‌ষ্ঠিত যানজট নিরসনে ফুটপাাত দখলমুক্ত অভিযান অনুষ্ঠিত দৈনিক আজাদ বাণী পত্রিকার ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত ডেপুটি মেয়র মুজিবুর রহমান ঝুনু’র মৃত‍্যুতে শোক প্রকাশ বঙ্গবন্ধুর আদর্শ ও শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের কর্মী হিসেবে আমৃত্যু কাজ করার প্রত্যয় মানব পাচার করে কোটিপতি রাখাল আজিজ বাংলাবান্ধা দিয়ে ফিরছে নিহত বাংলাদেশির মৃতদেহ কিডনি রোগে আক্রান্ত সাংবাদিক সাজ্জাদের চিকিৎসার জন্য সাহায্য কামনা নিউপোর্ট যুবলীগের উদ্দ্যোগে মহান স্বাধীনতা দিবস উদযাপিত

‘হাওয়া’র পরিচালকের বিরুদ্ধে বন্যপ্রাণী আইনে মামলা

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ১৮ আগস্ট, ২০২২
  • ১৯২ এই পর্যন্ত দেখেছেন

বিনোদন ডেস্ক: বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন-২০১২ লংঘনের অভিযোগে আলোচিত চলচ্চিত্র হাওয়ার পরিচালক মেজবাউর রহমান সুমনের বিরুদ্ধে মামলা করেছে বন বিভাগের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট।

বুধবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করা হয়। বন্যপ্রাণী পরিদর্শক নারগিস সুলতানা বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

নার্গিস সুলতানা বিষয়টি নিশ্চিত করে বলেন, ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আমরা মামলাটি জমা দিয়েছি।

আদালত সূত্রে জানা গেছে, বন্যপ্রাণী পরিদর্শক নারগিস সুলতানা বাদী হয়ে এ মামলা করেন। মামলায় বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন-২০১২ এর ধারা ৩৮ (১-২), ৪১ ও ৪৬ লংঘন করার অভিযোগ আনা হয়েছে। মামলায় তিনজনকে সাক্ষী করা হয়েছে। এরা হলেন তদন্ত কমিটিতে কাজ করা আব্দুল্লাহ আস সাদিক, অসীম মল্লিক ও রথিন্দ্র কুমার বিশ্বাস।

গত ২৯ জুলাই হাওয়া চলচ্চিত্রটি মুক্তি পায়। মুক্তির পর একটি জাতীয় দৈনিকে প্রকাশিত চলচ্চিত্রটির রিভিউতে জানানো হয়, এই চলচ্চিত্রে একটি পাখিকে হত্যা করে চিবিয়ে খেয়েছেন চান মাঝির চরিত্রে অভিনয় করা চঞ্চল চৌধুরী।

রিভিউ প্রকাশের পর হাওয়া চলচ্চিত্রে একটি শালিক পাখিকে খাঁচায় আটকে রাখা ও এক পর্যায়ে হত্যা করে খাওয়ার দৃশ্য দেখানোর মাধ্যমে বন্যপ্রাণী আইন লংঘন হয়েছে বলে অভিযোগ তোলেন অনেকে। এরই পরিপ্রেক্ষিতে গত ১০ আগস্ট এ নিয়ে উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দেয় ও দেশে পরিবেশ ও প্রকৃতি নিয়ে কাজ করা ৩৩টি সংগঠনের সমন্বিত প্রয়াস বাংলাদেশ প্রকৃতি সংরক্ষণ জোট (বিএনসিএ)।

এর পরদিন গ্রেক্ষাগৃহে গিয়ে চলচ্চিত্রটি দেখে আইন লংঘনের প্রমাণ মিলেছে বলে জানান বন অধিদপ্তরের গঠিত তদন্ত কমিটির সদস্যরা।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102