শনিবার, ২১ মার্চ ২০২৬, ১০:০১ অপরাহ্ন

নানা আয়োজনে ওসমানীনগর আওয়ামী লীগের শোক দিবস পালন

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ১৮ আগস্ট, ২০২২
  • ১৮৯ এই পর্যন্ত দেখেছেন

ওসমানীনগর সংবাদদাতাঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে সিলেটের ওসমানীনগরে নানা আয়োজনের মধ্য দিয়ে পালন করেছে উপজেলা আওয়ামীলীগ। সোমবার উপজেলা পরিষদ প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতীতে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা। পরর্বতীতে স্থানীয় তাজপুর কদমতলাস্থ একটি কমিউনিটি সেন্টারে আলোচনা সভা,দোয়া ও মিলাদ মাহফিল এবং শিরন্নি বিতরণ করে উপজেলা আওয়ামীলীগ।

উপজেলা আওয়ামীলীগের সভাপতি আতাউর রহমানের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আফজালুর রহমান চৌধুরী নাজলুর পরিচালনায় অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামীলীগের মুক্তিযোদ্ধ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কবির উদ্দিন আহমদ। বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দাল মিয়া, আলাউর রহমান আলা, উমরপুর ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক জাবেদ আহমদ আম্বিয়া, সাংগঠনিক সম্পাদক আনা মিয়া, লুৎফুর রহমান, মহিলা বিষয়ক সম্পাদক শামীমা হক লস্কর, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আলতাফুর রহমান সুহেল, যুগ্ম সম্পাদক দিলদার আলী, উছমানপুর ইউপি চেয়ারম্যান ওয়ালি উল্লাহ বদরুল, সেচ্ছাসেবলীগের সভাপতি চঞ্চল পাল, প্রেসক্লাবের সাবেক সভাপতি জুবেল আহমদ সেকেলে, উপজেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক সেবুল মিয়া, উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি মহিমা সুলতানা সুমি, সাধারণ সম্পাদক মুক্তা পারভিন, কৃষকলীগের সাধারণ সম্পাদক লিলুর রহমান পংকি, আওয়ামীলীগ নেতা জুবায়ের আহমদ শাহিন, শাহ জামাল আহমদ, সায়েস্তা মিয়া, মতিন জায়গিদার, সাদিপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ইছকন্দর আলী প্রমুখ।

সভার শুরুতে পবিত্র দোয়া ও মিলাদ পরিচালনা করেন মাওলানা তাজ উদ্দিন ও গীতা পাঠ করেন উপজেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক চয়ন পাল।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102