

পঞ্চগড় সংবাদদাতাঃ পঞ্চগড়ে বিএসটিআই’র অনুমোদন ছাড়াই সোয়াবিন তেল কারখানা স্থাপন ও বাজারজাত করার অভিযোগে একটি অবৈধ সোয়াবিন তেল কারখানা সিলগালা ও ১৫ হাজার টাকা জরিমানা করেছে পঞ্চগড় জেলা প্রশাসন ও বিএসটিআই কর্তৃপক্ষ। একই সাথে তেলের খালি বোতলসহ কিছু মালামাল ধ্বংস করা হয়েছে।

বুধবার (১৭ আগস্ট) দুপুরে পঞ্চগড় সদর উপজেলার সর্দারপাড়া গ্রামে তরিকুলের ভাড়া বাড়িতে এনএসআই এর তথ্যমতে এই অভিযান পরিচালনা করা হয়। এসময় ভাড়াটিয়া দেলোয়ারের অবৈধ সোয়াবিন তেল কারখানার মালামাল জব্দসহ কারখানা সিলগালা করেন রংপুরের বিএসটিআই এর পরিদর্শক মেসবাহউল হাসান।
জানা যায়, ভাড়াটিয়া দেলোয়ার তরিকুলের বাড়িতে অবস্থান নিয়ে অবৈধভাবে খোলা সোয়াবিন তেল বোতলজাত করে আসছিলেন।
পঞ্চগড়ের এনএসআই এর সদস্যরা বিষয়টি জানতে পেরে জেলা প্রশাসনকে অবহিত করে।জেলা প্রশাসন বিএসটিআই এর পরিদর্শককে সাথে নিয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
এসময় বস ব্রান্ডের ৯০০ মিলি বোতলে ৭০০ মিলি করে তেল পায়। একই সাথে বিএসটিআই এর অনুমোদনহীন সিল পাওয়ায় জালিয়াতি ও ওজনে কম দেয়ার অভিযোগে ১৫ হাজার টাকা জরিমানা করা হয় দেলোয়ারকে।
একই সাথে পাম অলিন তেল ৯০০ মিলির ১০০ পিছ, ৪৫০ মিলির ২ পিছসহ খালি ৫টি ড্রাম, ৩০ লিটার মদিনা পানির টেংক, খালি মোড়ক প্যাকেট ২০০ পিছ, কস টেপ ৩৬ পিছ জব্দ করে। পরে কারখানাটি সিলগালা করা হয়।
এসময় পঞ্চগড় জেলা প্রশাসনের নেতৃত্বে অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফরহাদ আহম্মেদ, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল আাল মামুর কাউসার শেখ।