সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ডিআরইউ’র শ্রদ্ধা

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : সোমবার, ১৫ আগস্ট, ২০২২
  • ১৭১ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: জাতীয় শোক দিবস উপলক্ষ্যে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছে।

১৫ আগস্ট সোমবার সকালে সংগঠনের সভাপতি নজরুল ইসলাম মিঠু ও সাধারণ সম্পাদক নূরুল ইসলাম হাসিবের নেতৃত্বে ডিআরইউ সদস্যরা রাজধানী ধানমন্ডির ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে গভীর শ্রদ্ধা জানান।

এসময় ডিআরইউ’র সাংস্কৃতিক সম্পাদক নাদিয়া শারমিন, কার্যনির্বাহী সদস্য সুশান্ত কুমার সাহা ও এসকে রেজা পারভেজ উপস্থিত ছিলেন।

দিবসটি উপলক্ষ্যে আজ ডিআরইউতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয় এবং কালো পতাকা উত্তোলন করা হয়।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102