বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
ডেঙ্গু-চিকনগুনিয়া প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও র‍্যালী অনুষ্ঠিত তেতুলিয়া ইউএনও এর বিরুদ্ধে ১৫ শতাংশ ঘুষ আদায়ের অভিযোগ কালুরঘাট সেতুর কাজ দ্রুত বাস্তবায়‌নে স্মারকলিপি প্রদান সুবিধাবঞ্চিত শিশুদের জন্য রিয়েলমির বিশেষ আয়োজন ‘ঈদের হাসি’ ল্যান্সনায়েক শহীদ গৌছ আলী মেমোরিয়াল ট্রাস্টের উদৌগে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে জমি দখলের চেষ্টায় অভিযোগ স্বাধীনতার মাসে যুদ্ধাপরাধীদের নামে শোক প্রস্তাবে সংসদ কলুষিত বঙ্গবন্ধুর জন্ম না হলে স্বাধীন দেশ পেতাম না —ড.একে আব্দুল মোমেন ডেঙ্গু প্রতিরোধে বিভিন্ন জনসচেতনতামূলক কর্মসূচি পালিত লায়ন্স ক্লাব চিটাগাং কর্ণফুলী এলিট এর উদ্যোগে ইফতার সামগ্রী ও ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত

দাবানলে পুড়ছে ইউরোপ, পালাচ্ছে মানুষ

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : সোমবার, ১৫ আগস্ট, ২০২২
  • ১৮২ এই পর্যন্ত দেখেছেন

আন্তর্জাতিক ডেস্ক: আবারো দাবানলের কবলে ইউরোপ। ফ্রান্স, গ্রিস, পর্তুগালের পর এবার দাবানল ছড়াচ্ছে স্পেনে। দাবানল ছড়িয়ে পড়ার পর স্পেনের বিভিন্ন শহরের মানুষ নিরাপদ স্থানে আশ্রয় নিচ্ছেন। ইতোমধ্যে অ্যানন দে মনকায়ো শহর থেকে প্রায় দেড় হাজার মানুষকে সরিয়ে নেয়া হয়েছে।

উত্তরপূর্বের শহরগুলোর অবস্থা খুবই খারাপ। সেখানে হাজার হাজার হেক্টর জমির বনভূমি পুড়ে ছাই হয়ে গেছে। শুকনো আবহাওয়া ও ঝোড়ো বাতাসের ফলে দাবানল দ্রুত ছড়িয়ে পড়ছে।

সরকারি কর্মকর্তারা জানিয়েছে, হাওয়া খুব দ্রুতই গতি পরিবর্তন করছে। ফলে আগুন নেভাতে অসুবিধা হচ্ছে। তিন শতাধিক ফায়ার সার্ভিস দল ওই শহরে আগুন নেভানোর কাজ করছে। অ্যানন দে মনকায়ো থেকে আগুন দ্রুতগতিতে শহর ও গ্রামের দিকে ছড়িয়ে পড়ছে। এতে শুধু বনভূমি নষ্ট হচ্ছে তাই নয়, বাড়িঘর সব পুড়ে ছাই হয়ে যাচ্ছে।

বনবিভাগের স্থানীয় প্রধান বলেছেন, গত শনিবার আগুন লাগে এবং তা দ্রুত ৫০ কিলোমিটার এলাকায় ছড়িয়ে পড়ে। এতে প্রায় আটটি গ্রাম থেকে লোকজন সরানো হয়েছে। তাদেরকে শহরের কাছাকাছি তিনটি স্পোর্টস সেন্টারে রাখা হয়েছে।

শুধু উত্তরপূর্বেই নয়, স্পেনের দক্ষিণপূর্বের এলাকাও দাবানলের কবলে পড়েছে। ২০০৬ সালের পর থেকে স্পেনে এত ভয়াবহ দাবানল আগে কখনো হয়নি।

ইউরোপীয় আর্থ অবসারভেশন সিস্টেম হিসাব করে দেখেছে, ২০২২ সালে দুই লাখ ৬০ হাজার হেক্টরের বেশি বন ও আবাসিক এলাকা দাবানলের কবলে পড়ে ছাই হয়ে গেছে। এই বছর চারশোর বেশি দাবানল হয়েছে।

এই বছর সবচেয়ে ভয়াবহ দাবানল হয়েছে স্পেনে। দাবানলের পাশাপাশি তাপপ্রবাহ চলছে ও খরার মতো পরিস্থিতি দেখা দিয়েছে। এবছর ফ্রান্স, গ্রিস ও পর্তুগালও দাবানলের কবলে পড়েছে।

ফ্রান্সে এক হাজার মানুষকে নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়া হয়েছে। ফ্রান্সেও দেশজুড়ে তাপপ্রবাহ চলেছে। তবে বৃষ্টি হওয়ায় পর পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। সূত্র: ডয়চে ভেলে

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102