বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন

ফ্লাইওভারের গার্ডার পড়ল প্রাইভেট কারে: নিহত ৩

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : সোমবার, ১৫ আগস্ট, ২০২২
  • ১৭৫ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: রাজধানীর উত্তরায় নির্মাণাধীন বিআরটি ফ্লাইওভারের গার্ডার চাপায় প্রাইভেটকারে থাকা শিশুসহ তিনজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।

সোমবার বিকেলে উত্তরা জসীম উদ্দীন এলাকার আড়ংয়ের সামনে এ ঘটনা ঘটে। তবে হতাহতদের নামপরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এ দুর্ঘটনায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা পুলিশের। 

এদিকে দুর্ঘটনার পর উত্তরা এলাকায় যান চলাচল বন্ধ থাকায় তীব্র যানজট দেখা দিয়েছে। যানজট নিরসন ও দুর্ঘটনাকবলিত প্রাইভেটকারটি সরিয়ে নিতে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

এর আগে গত ১৫ জুলাই গাজীপুরে একই প্রকল্পের ‘লঞ্চিং গার্ডার’ চাপায় এক নিরাপত্তারক্ষী নিহত হন। এ দুর্ঘটনায় এক শ্রমিক ও একজন পথচারী আহত হয়েছিলেন।

dhakapost

এ দুর্ঘটনার পর প্রকল্প এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদারে পদক্ষেপ নেওয়ার বিষয়ে বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়। তারপরও কার্যকর ব্যবস্থা না নেওয়ায় এ দুর্ঘটনা ঘটেছে বলে মনে করছেন সাধারণ মানুষ।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102