বুধবার, ০৩ জুন ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন

তেঁতুলিয়ায় সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী জাতির পিতার ৪৭তম   শাহাদত বার্ষিকী পালিত

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : সোমবার, ১৫ আগস্ট, ২০২২
  • ২২৪ এই পর্যন্ত দেখেছেন
Exif_JPEG_420

খাদেমুল ইসলাম তেতুলিয়া: যথাযোগ্য মর্যাদায় তেঁতুলিয়ায়  উপজেলায় সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু  শেখ  মুজিবুর রহমান এর ৪৭ তম শাহাদত বার্ষিকী জাতীয় শোক দিবস পালন করা হয়েছে। এ দিবসটি উপলক্ষে পৃথকভাবে বিভিন্ন কর্মসূচি পালন করে উপজেলা প্রশাসন ও স্থানীয় আওয়ামীলীগ।

উপজেলা নির্বাহী অফিসার সোহাগ চন্দ্র সাহার সভাপতিত্বে অডিটোরিয়াম কাম কমিউনিটি সেন্টারে আয়োজিত শোক দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান কাজী মাহমুদুর রহমান ডাব্লু। অতিথি হিসেবে মুক্তিযোদ্ধা কমান্ডার কাজী মাহবুবুর রহমান, আওয়ামীলীগ সভাপতি ইয়াসিন আলী মন্ডল,উপজেলা ভাইস চেয়ারম্যান ইউসুব আলী, মহিলা বিষয়ক কর্মকর্তা করুনা কান্ত রায়, মডেল থানা ওসি সাঈদ চৌধুরি, বিজিবি সরকারী বে সরকারী কর্মকর্তা, আওয়ামীলীগের অংগ সংগঠনের নেতা কর্মী বৃন্দ।

কর্মসুচী মধ্যে ছিলো সূর্যোদয়ের সাথে সাথে সরকারী আধা সরকারী, শায়ত্ত্বশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্টান, বে সরকারী ভবনসমুহে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা, জাতীয় শোক দিবসের ব্যাজ ধারন, উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে যথাযথ সম্মান প্রদর্শনপুর্বক পুস্পস্তবক অর্পন, আলোচনা সভা, কবিতা আবৃত্তি ও চিত্রাংকন  প্রতিযোগীতা, পুরুস্কার বিতরন ও চৌরাস্তা বাজারে প্রমান্য চলচিত্র প্রদর্শন, হাসপাতাল এতিমখানা লিল্লাহ বোর্ডিং সমুহে উন্নত খাবার পরিবেশন করা। 

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102