শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
আওয়ামী লীগ নিষিদ্ধের প্রতিবাদে নিউইয়র্কে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত দলিল লেখক সমিতির সভাপতি সামসুল হক ও সম্পাদক গোলাম রাব্বানি নির্বাচিত খাল খননে অনিয়মের সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের উপর হামলা লোকসভা নির্বাচন উপলক্ষে বাংলাবান্ধা স্থলবন্দরে তিন দিন আমদানি-রপ্তানি বন্ধ ঘোষণা পার্বত্য মন্ত্রীর সাথে কানাডিয়ান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ১০ সদস্য গ্রেফতার ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের যাত্রা শুরু ওয়েলস পার্লামেন্টের এমপি প্রার্থী সাংবাদিক হারুন-অর- রশিদ মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষণ ও ঐতিহাসিক স্থাপনা রক্ষার দাবী সেনাবাহিনী কর্তৃক শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

পাওয়ার ব্যাংক কেনার সময় যেসব বিষয়ে খেয়াল রাখবেন

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : সোমবার, ১৫ আগস্ট, ২০২২
  • ১৮৪ এই পর্যন্ত দেখেছেন

আইটি ডেস্ক: বর্তমানে সবার হাতেই আছে স্মার্টফোন। একটি নয়, অনেকের আবার একাধিক স্মার্টফোন নিত্যসঙ্গী। তবে সারাক্ষণ সোশ্যাল মিডিয়ায় ডুবে থাকা কিংবা গেম খেলার জন্য যে কোনো সময় ফুরিয়ে যেতে পারে ফোনের চার্জ। জরুরি কাজের সময় ফোনে চার্জ না থাকলে নানা ঝামেলায় পড়তে হতে পারে।

তবে এই সমস্যার সমাধানে সঙ্গে রাখতে পারেন পাওয়ার ব্যাংক। একাধিক ডিভাইস চার্জ দেওয়া যায় একসঙ্গে। বড়সড় ঝামেলার হাত থেকে রক্ষা করতে ছোট্ট এই ডিভাইসটি খুবই কার্যকরী। তবে পাওয়ার ব্যাঙ কেনার সময় অবশ্যই কিছু বিষয়ে খেয়াল রাখুন। এতে আপনি খুব ভালো একটি পাওয়ার ব্যাংক কিনতে পারবেন। যা আপনাকে অনেকদিন পর্যন্ত স্বাচ্ছন্দ্যে সার্ভিস দেবে।

চলুন জেনে নেওয়া যাক পাওয়ার ব্যাংক কেনার আগে কোন বিষয়গুলো জানা জরুরি-

>> পাওয়ার ব্যাংক কেনার সময় অবশ্যই দেখে নিন চার্জিং পোর্ট কয়টি। এটি খুবই জরুরি। কারণ পাওয়ার ব্যাংকে যতগুলো চার্জং পোর্ট থাকবে ততগুলো ডিভাইস চার্জে দিতে পারবেন। স্মার্টফোন, স্মার্টওয়াচ, ট্যাবলেট, ক্যামেরাসহ বিভিন্ন ডিভাইস কই সঙ্গে চার্জ দিতে পারবেন।

>> ব্যাটারি ক্যাপাসিটি দেখে নিন। আপনার স্মার্টফোনের থেকে অন্তত ডাবল ব্যাটারি থাকতে হবে পাওয়ার ব্যাংকে। পাশাপাশি আপনার স্মার্টফোনের মতোই যেন পাওয়ার ব্যাংকের ব্যাটারি ক্যাপাসিটি যেন মিলিঅ্যাম্প আওয়ারস তালিকাভুক্ত থাকে। তাহলে অনেকদিন পর্যন্ত ভালো সার্ভিস পাবেন।

>> একটা ভালো মানের চার্জার শুধু যে আপনার ডিভাইসটি দ্রুত চার্জ করতে পারে এমনটা নয়, আপনার ডিভাইসকে পাওয়া সংক্রান্ত যে কোনো সমস্যা থেকে রক্ষা করতে পারে এবং ওভারহিটিং থেকেও সুরক্ষিত রাখতে পারে। তাই পাওয়ার ব্যাংকের চার্জিং কেবেলটি যেন ভাল মানের হয় সেটি খেয়াল রাখুন।

>> সস্তায় যে কোনো একটি পাওয়ার ব্যাংক কিনে নিলেই হলো। এমন ধারণা থেকে বেরিয়ে আসুন। ভালো মানের এবং চেষ্টা করুন একটি ভালো ব্র্যান্ডের পাওয়ার ব্যাংক কিনতে। না হলে চার্জ করার পরিবর্তে আপনার ফোন খারাপ হয়ে যেতে পারে।

>> ডিভাইসের চার্জিং স্টেটাস অর্থাৎ কতটা চার্জ হল আপনার ডিভাইস, তা বোঝাতে আজকাল অনেক পাওয়ার ব্যাংকেই থাকছে এলইডি ইন্ডিকেটর্স। স্বচ্ছ এবং পরিষ্কার এলইডি ইন্ডিকেটর্স আছে চাইলে এমন একটি পাওয়ার ব্যাংক কিনতে পারেন।

>> পাওয়ার ব্যাংক কেনার সময় অবশ্যই সেটি চেক করে নিন, যে সেটির আউটপুট ভোল্টেজ আপনার ডিভাইস ম্যাচ করে। ডিভাইসের থেকে যদি পাওয়ার ব্যাংকের আউটপুট ভোল্টেজ কম হয়, তাহলে সেটি কাজ করবে না।

>> এছাড়াও নিশ্চিত করুন, চার্জারের অ্যাম্পিয়ার কাউন্ট এবং যে ডিভাইস চার্জ করা হবে, তা যেন ম্যাচ করে। অ্যাম্পিয়ার কাউন্টই হলো সেই কারেন্ট, যা চার্জার থেকে যে প্রডাক্ট চার্জ হবে, যা সাপ্লাই করা হয়। চার্জারের অ্যাম্পিয়ার কাউন্ট যদি কোনোভাবে বেশি হয়, তাহলে সমস্যা নেই। কিন্তু যদি কম হয়, তাহলে হয় ডিভাইস চার্জ করবে না বা খুবই ধীরে ডিভাইস চার্জ করবে। সূত্র: টাইমস অব ইন্ডিয়া

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102