বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন

চাকরির বিজ্ঞাপন

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : সোমবার, ১৫ আগস্ট, ২০২২
  • ১৮৫ এই পর্যন্ত দেখেছেন

কর্মখালী কর্ম খালী
পদের সংখ্যা একটা
মামা খালুর জোর না থাকলে
নগদ টাকার ব্যাগ টা।

একটি পদের জন্য তারা
আবেদন নেন হাজারটা
পে অর্ডার নেয়একশো টাকা
খুলে চাকরির বাজার টা।

দালালেরা বেহুস হয়ে
জিম্মি করে বেকারদের
হতাশ হয়ে সে সব যুবক
খুঁজে নেশার চেকারদের।

একটা পদের জন্য ওরা
লক্ষ টাকার বিজ্ঞাপন
খরচ করে নেয়তো তারা
এটাই আবার কি নিয়ম?

দু’একটা পদের জন্যও
বিজ্ঞাপনে দিও না

মিথ্যে আশায় থোকা দিয়ে
অভিশাপ আর না নিও না।

লেখক: এম আর মনজু

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102