শনিবার, ২৭ জুন ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
কারি শিল্প রক্ষায় পাঁচ দফা দাবি উত্থাপন শাহজালাল মাজারের আর্থিক ব্যবস্থাপনায় বাণিজ্য মন্ত্রীর নেতৃত্বে কমিটি গঠিত বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত গৎবাঁধা পদ্ধতিতে প্রকল্প চালানো যাবে না- ব্যারিস্টার মীর হেলাল এমপি ফের শালবাহান ইউপির দায়িত্বে আশরাফুল ইসলাম সালন্দর ইসলামিয়া কামিল মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচী অনুষ্ঠিত সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত জনগণের সমর্থনে আওয়ামী লীগ শীঘ্রই শক্তিশালী হয়ে ফিরবে—-শেখ হাসিনা শ্রীমঙ্গলে অবৈধভাবে উত্তোলিত বালু নিলামে বিক্রি রাষ্ট্রীয় সম্মাননায় বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেরাজুল হোসেন এর দাফন সম্পন্ন

শোক দিবসে ৪ হাজার মানুষের মাঝে খাবার বিতরণ করবে বিসিবি

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : রবিবার, ১৪ আগস্ট, ২০২২
  • ১৯৯ এই পর্যন্ত দেখেছেন

স্পোর্টস ডেস্ক: পুরো দেশ ও জাতি গভীর শ্রদ্ধায় স্মরণ করছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, বাঙালি জাতি সত্তার উন্মেষকারী ও স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকীতে দেশের সর্বস্তরের মানুষ শ্রদ্ধা জানাতে প্রস্তুত।

রাজনৈতিক, সামাজিক, ধর্মীয় প্রতিষ্ঠান, উপসনালয়সহ সর্বত্র কোরআনখানি, মিলাদ, দোয়ার মাহফিল, বিশেষ মোনাজাত ও প্রার্থনার পাশাপাশি দুঃস্থদের মাঝে খাবার বিতরণের উদ্যোগ নিয়েছে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবিও ১৫ আগস্ট বঙ্গবন্ধুর শাহাদাত দিবসে ব্যাপক কার্যক্রম হাতে নিয়েছে। শেরে বাংলা স্টেডিয়ামের ভেন্যু ম্যানেজার আব্দুল বাতেন জানিয়েছেন, আগামীকাল ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে পবিত্র কোরআনখানি, বিশেষ মোনাজাত ও খাবার বিতরণ করা হবে।

বাতেন আরও জানান, সর্বমোট ৪ হাজার মানুষের এক বিশাল সমাগম-এর উদ্যোগ নিয়েছে বিসিবি। বাতেনের দেয়া তথ্য অনুযায়ী আগামীকাল জাতীয় শোক দিবসের সকাল থেকেই বিসিবি প্রধান কার্য্যালয় তথা মিরপুরের হোম অব ক্রিকেটে চলবে পবিত্র কোরআন তেলোয়াত। দুপুর ১২টায় হবে বিশেষ মোনাজাত। আর সাড়ে ১২ টায় শুরু হবে খাবার বিতরণ।

প্রসঙ্গতঃ গণভোজের জন্য এরই মধ্যে বিসিবির পক্ষ থেকে ৭টি বড় আকারে গরু কেনা হয়েছে।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102