বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন

ঢাকায় জাতিসংঘের মানবাধিকার প্রধান

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : রবিবার, ১৪ আগস্ট, ২০২২
  • ১৬১ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: চারদিনের সফরে ঢাকায় এসে পৌঁছেছেন জাতিসংঘের মানবাধিকার প্রধান মিশেল ব্যাচেলেট। আজ রবিবার (১৪ আগস্ট) সকাল ১০টা ২০ মিনিটে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ঢাকায় এসে পৌঁছলে তাকে অভ্যর্থনা ও স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন।

আগামী ১৭ আগস্ট পর্যন্ত বাংলাদেশে অবস্থান করবেন তিনি। এ সময় একাধিক কর্মসূচিতে যোগ দেবেন তিনি। জাতিসংঘের প্রথম কোনো মানবাধিকার প্রধানের বাংলাদেশ সফর এটি।

এ সফরে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল ও আইনমন্ত্রী আনিসুল হকের সঙ্গে বৈঠক করবেন জাতিসংঘের এ মানবাধিকার প্রধান। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতের কথা রয়েছে তার।

একই দিনে রাজধানীর ইস্কাটনস্থ বিস মিলনায়নে একটি সেমিনারে বক্তৃতা করার পাশাপাশি ঢাকার জাতিসংঘ অফিসের আয়োজনে বাংলাদেশে থাকা পশ্চিমা কূটনীতিক, আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি, মানবাধিকার কর্মী ও এনজিও প্রতিনিধি দলের সঙ্গে পৃথক পৃথক রুদ্ধদ্বার বৈঠক করবেন। কূটনৈতিক সূত্রের ধারণা মিশেল বাশেলেটের সফরে ডিজিটাল নিরাপত্তা আইন, গণমাধ্যম ও মত প্রকাশের স্বাধীনতা, গুম, বিচারবহির্ভূত হত্যাসহ মানবাধিকার লঙ্ঘনের অভিযোগগুলো নিয়ে আলোচনা হতে পারে।

জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনারের সফরকে বাংলাদেশের অবস্থান ব্যাখ্যা করার একটি সুযোগ হিসেবে দেখছে মন্ত্রণালয়ের কর্মকর্তারা। তারা বলছেন, জাতিসংঘের মানবাধিকার ব্যবস্থার প্রধান স্বচক্ষে প্রত্যক্ষ করবেন কীভাবে মানবাধিকার ঠিক রেখে বাংলাদেশ উন্নয়ন যাত্রাকে সামনে এগিয়ে নিচ্ছে।

চলমান মহামারি সত্ত্বেও দেশে কেউ অনাহারে মারা যায়নি। ১৬৫ মিলিয়নের দেশ বাংলাদেশ গৃহহীনদের প্রায় এক মিলিয়ন বাড়ি দেয়ার সামর্থ্য রাখে। সামাজিক নিরাপত্তা সুরক্ষা কর্মসূচির আওতায় ১০ মিলিয়নেরও বেশি পরিবার খাদ্য এবং প্রয়োজনীয় জিনিসপত্র সরবরাহ পাচ্ছে।

প্রকৃতপক্ষে বাংলাদেশ মানুষের জন্য খাদ্য, বাসস্থান ও উন্নয়নের অধিকার ইত্যাদি মৌলিক মানবাধিকারের প্রচার করছে। এছাড়া, বাংলাদেশে শপিংমল, স্কুল বা উপাসনালয়ে কেউ নিহত হচ্ছে না।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102