বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন

নাটোরে জেলা প্রশাসক বিদায় সংবর্ধনা

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ১০ জুন, ২০২১
  • ২৭১ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: নাটোরের জেলা প্রশাসক মোহাম্মদ শাহ্ রিয়াজকে বিদায় সংবর্ধনা দিলেন নাটোরের ৮ টি পৌরসভার মেয়ররা।জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বৃহস্পতিবার(১০ জুন)দুপুরে ফুলের তোড়া হাতে তুলে দিয়ে বিদায় সংবর্ধনা জানান।এ বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক গোলাম রাব্বি ,নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলি, সিংড়া পৌরসভার মেয়র জান্নাতুল ফেরদৌস,বনপাড়া পৌরসভার মেয়রকে এম.জাকির হোসেন, বড়াইগ্রাম পৌরসভার মেয়র মাজেদুল বারী নয়ন, গোপালপুর পৌরসভার মেয়র রোখসানা মোর্ত্তজা লিলি, গুরুদাসপুর পৌরসভার মেয়র শাহনেওয়াজ আলী মোল্লা এবং নলডাঙ্গা পৌরসভার মেয়র মনিরুজ্জামান মনির উপস্থিত ছিলেন।নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলি বলেন, বিদায় বেলার ক্রান্তিলগ্নে দুঃখ ভাড়াক্রান্ত মনে,কোন ভাষাতে জানাব বিদায় ভাবছি ক্ষণে ক্ষণে।স-বিদায়ী নাটোরের সুযোগ্য জেলা প্রশাসক জনাব মোঃ শাহ্ রিয়াজ পিএএ মহোদয়-কে আমরা নাটোর জেলার ৮টি পৌরসভার মেয়র মিলে একসাথে বিদায় সংবর্ধনা দিলাম।মহান সৃষ্টিকর্তা তাঁকে ও তাঁর পরিবারকে সবসময় ভালো রাখুক, সুস্থ রাখুক এটাই কাম্য।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102