বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন

বিএনপিকে দাঁত ভাঙা জবাব দেবে আওয়ামী লীগ : মায়া

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শনিবার, ১৩ আগস্ট, ২০২২
  • ১৯৯ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: বিএনপিও তাদের ধূসররা রাজপথে আগুনসন্ত্রাস, জ্বালাও পোড়াও করলে দাঁত ভাঙা জবাব দেওয়া হবে বলে কঠোর হুশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া (বীর বিক্রম)। এ সময় তিনি তারেক জিয়া চুরিতে অনার্স ও দুর্নীতিতে মাস্টার্স করেছে বলে মন্তব্য করেন।

শনিবার রাজধানীর ডেমরায় জাতীয় শোক দিবস উপলক্ষে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। এ সময় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পানি সম্পদ উপমন্ত্রী এ.কে.এম এনামুল হক শামীম ও শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এমপি।

এছাড়াও ঢাকা মহানগর দক্ষিন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গোলাম সারোয়ার কবির ও ডিএসসিসির ৬৮ নং ওয়ার্ড কাউন্সিলর মাহমুদুল হাসান পলিনসহ নগর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, বিএনপি ও তাদের ধূসর স্বাধীনতা বিরোধী শক্তি দেশের মধ্যে একটা অরাজকতা সৃষ্টি করার পায়তারা করছে।

তাই ওয়ার্ড ও থানা আওয়ামী লীগের সকল নেতাকর্মীদের আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগমুহূর্ত পর্যন্ত সর্তক অবস্থায় থাকতে হবে। তারা যেখানেই নাশকতা করার চেষ্টা করবে,সেখানেই তাদের প্রতিরোধ করতে হবে। মায়া বলেন, বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের খুনের সঙ্গে যারা জড়িত তাদের ফাঁসির আওতায় আনা হোক।

আর বিএনপি যতই জ্বালাও পোড়াও রাজনীতি ও আন্দোলন শুরু করুক না কেন আওয়ামী লীগ তাদের দাতভাঙ্গা জবাব দিয়ে আবারও আওয়ামী লীগ ক্ষমতায় আসবে। টানা চতুর্থবার শেখ হাসিনা প্রধানমন্ত্রী হবেন। এক্ষেত্রে বিএনপি যদি সকল আন্দোলন বন্ধ করে নি:শ্বর্ত ক্ষমা চেয়ে আগামি জাতীয় নির্বাচনে অংশগ্রহন করে তাহলে তাদের স্বাগত জানানো হবে।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102