শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন

ভেন্টিলেশনে সালমান রুশদি

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শনিবার, ১৩ আগস্ট, ২০২২
  • ১৯৭ এই পর্যন্ত দেখেছেন

হাকিকুল ইসলাম খোকন, যুক্তরাষ্ট্রঃ যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে হামলার স্বীকার বুকারজয়ী লেখক সালমান রুশদিকে ভেন্টিলেটরে নেওয়া হয়েছে। তিনি কথা বলতে পারছেন না এবং তিনি হয়তো একটি চোখ হারাবেন। সালমান রুশদির শারীরিক অবস্থার বিষয়ে এক বিবৃতিতে এসব জানিয়েছেন তার এজেন্ট। খবর বিবিসি

১৯৮৮ সালে প্রকাশিত দ্য সাটানিক ভার্সের জন্য বহু বছর ধরেই তিনি কট্টর ইসলামপন্থিদের হুমকি পেয়ে আসছিলেন।শুক্রবার নিউইয়র্কে একটি অনুষ্ঠান চলাকালেই তার ওপর হামলা হয়। হামলার পর পুলিশ হাদি মাতার নামে ২৪ বছর বয়সী এক যুবককে আটক করেছে। নিউইয়র্ক পুলিশ বলছে, ওই যুবক অনুষ্ঠান চলাকালে মঞ্চে উঠে সালমান রুশদিকে কোপাতে শুরু করে।

তার এজেন্ট বলছেন, সালমান সম্ভবত একটি চোখ হারাবেন। তার হাতের স্নায়ুগুলো বিচ্ছিন্ন হয়েছে এবং লিভারও ক্ষত হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে রুশদির গলায় ও পেটে অন্তত একটি করে আঘাত রয়েছে। হামলার পর তাকে হেলিকপ্টারে পেনসিলভানিয়ার একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মঞ্চে যিনি সালমান রুশদির সাক্ষাৎকার নিচ্ছিলেন তিনিও সামান্য আহত হয়েছেন। তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলার পর অনুষ্ঠানে উপস্থিত অন্যরা ছুটে গিয়ে হামলাকারীকে ধরে ফেলে, পরে তাকে গ্রেপ্তার করা হয়।

ভারতীয় বংশোদ্ভূত ঔপন্যাসিসক রুশদি ১৯৮১ সালে মিডনাইটস চিল্ড্রেন দিয়ে নজর কাড়েন। শুধু যুক্তরাজ্যেই বইটির ১০ লাখ কপি বিক্রি হয়। ১৯৮৮ সালে প্রকাশিত হয় তার চতুর্থ বই দ্য স্যাটানিক ভার্স। এ বই প্রকাশের পর প্রায় ১০ বছর তাকে আত্মগোপনে থাকতে হয়। তার এ বইটির জাপানি ও ইতালিয় ভাষায় অনুবাদকের ওপরও হামলা চালানো হয়। রুশদিবিরোধী বিক্ষোভ থেকে সংঘাতে ভারতে বেশ কজনের মৃত্যু হয়।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102