শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১২:০১ অপরাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে ইয়াবাসহ যুবক আটক দেশ রক্ষায় প্রগতিশীল সাংবাদিকদের ভুমিকা গুরুত্বপূর্ণ -মহিবুল হাসান চৌধুরী আহলে সুন্নাত এর কার্যক্রম বাস্তবায়নের আহ্বান শিক্ষিকার ওপর হামলাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত বিমানের সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট চালু হচ্ছে সোমবার ঠাকুরগাঁওয়ে শিশু ধর্ষকের যাবজ্জীবন কারাদণ্ড সেনাবাহিনীর পক্ষ থেকে ক্রীড়া সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠিত ৩২ বছরের শিক্ষকতা জীবন থেকে অবসরে প্রধান শিক্ষক জহির আলী লন্ডনে চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত লন্ডনে এস৯ ফিল্মস টেপ বল ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

৪০ বিলিয়ন ডলারের রিজার্ভ বাংলাদেশের জন্য যথেষ্ট: পররাষ্ট্রমন্ত্রী

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শনিবার, ১৩ আগস্ট, ২০২২
  • ২৩৫ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন বলেছেন, যারা রিজার্ভ নিয়ে কথা বলছেন তারা দেশে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করছেন। যে পরিমাণ রিজার্ভ আছে তা বাংলাদেশের জন্য যথেষ্ট।

শুক্রবার সকালে সিলেটে আন্তর্জাতিক বিমানবন্দরের উন্নয়ন কাজের অগ্রগতি বিষয়ক এক সভা শেষে তিনি সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, দেশে কিছু পণ্ডিত আছেন তারা রিজার্ভ নিয়ে কথা বলছেন। এক সময় যখন বাংলাদেশের রিজার্ভ ৩.২ বিলিয়ন ছিল তা নিয়েই বড়াই করত। আর এখন ৪০ বিলিয়নের উপরে, হ্যাঁ এটা ৪৮ বিলিয়ন ছিল, কমে গেছে, খরচ হয়েছে এটা স্বাভাবিক। রিজার্ভ উঠা-নামা করতেই পারে। বাংলাদেশের জন্য ৪০ বিলিয়ন রিজার্ভ যথেষ্ট। কমপক্ষে ৮-৯ মাসের মজুদ আছে।

তিনি বলেন, বাংলাদেশের ওপর অন্যান্য দেশের বিশ্বাসযোগ্যতা বেড়েছে। রিজার্ভ প্রয়োজন হয় গরিব দেশের। ধনী দেশের রিজার্ভ প্রয়োজন হয় না। গরিব দেশগুলো আমদানি করতে চাইলে রিজার্ভ থেকে অগ্রিম টাকা দিতে হয়। বাংলাদেশ এখন আর গরিব নেই। রিজার্ভ নিয়ে যারা কথা বলছে তারা মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করছে বলে অভিযোগ করেন পররাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, রিজার্ভ বাদ দেন আগে দেখতে হবে আমার চাল-ডাল আছে কিনা। হ্যাঁ, একটু দাম বেড়েছে সরকার চেষ্টা করছে কিভাবে দাম কমানো যায়। বর্তমান সরকার দেশের জনগণের যাতে কষ্ট না হয় সেদিকে নজর রাখছে।

শুক্রবার সকালে দুই দিনের সফরে সিলেট আসেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন। সকাল ১০টায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের উন্নয়ন কাজের অগ্রগতি নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠকে বসেন তিনি।

এ সময় বৈঠকে উপস্থিত ছিলেন- বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলী, সিটি মেয়র আরিফুল হক চৌধুরীসহ সিভিল এভিয়েশনের কর্মকর্তা ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102