শনিবার, ২৭ জুন ২০২৬, ১১:৩২ অপরাহ্ন
শিরোনাম :
কারি শিল্প রক্ষায় পাঁচ দফা দাবি উত্থাপন শাহজালাল মাজারের আর্থিক ব্যবস্থাপনায় বাণিজ্য মন্ত্রীর নেতৃত্বে কমিটি গঠিত বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত গৎবাঁধা পদ্ধতিতে প্রকল্প চালানো যাবে না- ব্যারিস্টার মীর হেলাল এমপি ফের শালবাহান ইউপির দায়িত্বে আশরাফুল ইসলাম সালন্দর ইসলামিয়া কামিল মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচী অনুষ্ঠিত সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত জনগণের সমর্থনে আওয়ামী লীগ শীঘ্রই শক্তিশালী হয়ে ফিরবে—-শেখ হাসিনা শ্রীমঙ্গলে অবৈধভাবে উত্তোলিত বালু নিলামে বিক্রি রাষ্ট্রীয় সম্মাননায় বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেরাজুল হোসেন এর দাফন সম্পন্ন

সিরিজ হেরে দেশে ফিরলো তামিমের দল

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শনিবার, ১৩ আগস্ট, ২০২২
  • ১৮৮ এই পর্যন্ত দেখেছেন

স্পোর্টস ডেস্ক: গত ৯ বছরে যা হয়নি সেটাই এবার হলো বাংলাদেশের সঙ্গে। অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষ জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ হারের লজ্জা মাথায় নিয়ে আজ দেশে ফিরেছে তামিম ইকবালের দল।

শুক্রবার স্থানীয় সময় বিকেল ৫টা ১৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখে ওয়ানডে দল। বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির প্রটোকল অফিসার ওয়াসিম খান। এমিরেটসের ফ্লাইটে করে দেশে এসেছেন ক্রিকেটাররা।

বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের এবারের জিম্বাবুয়ে সফর একরাশ হতাশাই উপহার দিয়েছে। টি-টোয়েন্টি সিরিজে ২-১ ব্যবধানে হারের পর ওয়ানডে সিরিজও একই ব্যবধানে হেরে যায় টাইগাররা।

৫ আগস্ট হারারে স্পোর্টস ক্লাব মাঠে প্রথম ওয়ানডেতে ৫ উইকেটে হার মানে বাংলাদেশ। তারপর দ্বিতীয় ম্যাচেও একই ব্যবধানে পরাজিত হয়ে সিরিজ হাতছাড়া করে তামিমের দল। শেষ ম্যাচে অবশ্য ১০৫ রানের বড় ব্যবধানে জিতেছে সফরকারীরা। তবে সেটা ছিল কেবল সান্ত্বনার জয়।

টিম বাংলাদেশের দেশে ফেরার পর খুব বেশি বিশ্রামের ফুসরত মিলবে না। ক’দিন পরই শুরু হয়ে যাবে এশিয়া কাপের প্রস্তুতি। আগামী ২৭ আগস্ট আরব আমিরাতে বসবে টি-টোয়েন্টি ফরম্যাটের এবারের এশিয়া কাপ।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102