

খাদেমুল ইসলাম, তেঁতুলিয়া : তেঁতুলিয়ায় সদর উপজেলা ৩ নং ইউপির সাহেব জোত গ্রামে শুক্রবার ১২ (আগষ্ট) রাতে মোঃ নুরুইসলাম( ৪৬) নামে এক কৃষককের একটি গরু চুরি হয়ে যায় সংবাদ পেয়ে ৩নং তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ করিম সিদ্দিকী তেঁতুলিয়া মডেল থানার ওসি মোঃ আবু সাঈদ চৌধুরীকে সাথে নিয়ে চুরি হয়ে যাওয়া গরুটি উদ্ধার করে গরুটি মুল মালিকের হাতে তুলে দেন । এরই মধ্যেই চোরকে ছাদেক( ৩০) আটক করে থানা হাজতে রাখা হয়েছে।
আটক কৃত ব্যক্তি সদর ইউপির অন্তর্গত সাহেব জোত গ্রামের আব্দুল আজিজের পুত্র।
স্থানীয় সুত্র জানান, বৃহস্পতিবার সন্ধা রাতে নুরু নামে কৃষকের গোয়াল ঘর থেকে একটি গরু চুরি করে নিয়ে যেতে সক্ষম হয় চোর। পুলিশ গরুটি সাহেব জোত বাঁসবাড়ি হইতে উদ্ধার করে ও গরু চুরির সাথে জড়িত সন্ধেহে মাদকাক্ত এক যুবকে আটক করেছে ।গরু চুরির ঘটনায় মডেল থানায় মামলার প্রস্তুতি চলছে। মডেল থানা ওসি আবু সাঈদ চৌধুরী এ খবরটি নিশ্চিত করেন।