বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন

টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শুক্রবার, ১২ আগস্ট, ২০২২
  • ১৮৬ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুক্রবার টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন এবং মোনাজাত করেছেন।

শুক্রবার সকালে তিনি বঙ্গবন্ধুর মাজারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানান। পুষ্পস্তবক অর্পণের পর তিনি বাংলাদেশের স্বাধীনতার স্থপতির স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে কিছুক্ষণ নীরবে দাড়িয়ে থাকেন।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বিষয়টি নিশ্চিত করেছেন।প্রধানমন্ত্রী তার পরিবারের সদস্যদের নিয়ে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে জাতির পিতা এবং ১৯৭৫ সালের ১৫ আগস্টের হত্যাকা-ের অন্যান্য শহীদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করেন।

শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনার পাশাপাশি দেশের অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয়। এ সময় বঙ্গবন্ধুর দৌহিত্র ও শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিকসহ স্থানীয় আওয়ামী লীগ নেতারা উপস্থিত ছিলেন।

গত ২৫ জুন সেতু উদ্বোধনের পর দ্বিতীয়বারের মতো পদ্মা সেতু পার হয়ে সড়কপথে সকাল সাড়ে ১০টায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পৌঁছান প্রধানমন্ত্রী।

এর আগে চলতি বছরের ৪ জুলাই তিনি পদ্মা সেতু পার হয়ে প্রথমবারের মতো সড়কপথে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় তার পৈতৃক বাড়িতে যান। প্রধানমন্ত্রী আজ বিকেলে টুঙ্গিপাড়া থেকে ঢাকায় ফিরে আসবেন।বাসস

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102