শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৭:১২ অপরাহ্ন

রেমিট্যান্স এলো ৭ হাজার ৮শ কোটি টাকা

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শুক্রবার, ১২ আগস্ট, ২০২২
  • ১৬৭ এই পর্যন্ত দেখেছেন

অর্থনৈতিক ডেস্ক: প্রবাসীদের বৈধ পথে রেমিট্যান্স পাঠাতে নানা ছাড় ও সুবিধা দিয়েছে বাংলাদেশ সরকার। এই সুযোগ দেওয়ার পর ইতিবাচক সাড়া মিলছে। চলতি আগস্টের প্রথম ১০ দিনে রেমিট্যান্স এসেছে ৮১ কোটি ১৩ লাখ (৮১৩ মিলিয়ন) মার্কিন ডলার। যা বাংলাদেশি মুদ্রায় (প্রতি ডলার ৯৬ টাকা ধরে) ৭ হাজার ৮০৪ কোটি টাকা।

বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা যায়।

এদিকে গত জুলাইয়ে প্রবাসী বাংলাদেশিরা ২০৯ কোটি ৬৯ লাখ মার্কিন ডলারের সমপরিমাণ বৈদেশিক মুদ্রা দেশে পাঠিয়েছেন। যা স্থানীয় মুদ্রায় বর্তমান বিনিময় হার অনুযায়ী এ অর্থের পরিমাণ প্রায় ২০ হাজার কোটি টাকা। আগের মাস জুনের চেয়ে প্রায় ২৬ কোটি ডলার বেশি এসেছে জুলাই মাসে। জুন মাসে রেমিট্যান্স এসেছিল ১৮৩ কোটি ৭২ লাখ ডলার। মে মাসে রেমিট্যান্স এসেছিল ১৮৮ কোটি ৫৩ লাখ ডলার। এ ছাড়া আগের বছরের জুলাইয়ের তুলনায় এ বছরের জুলাইয়ে ২২ কোটি ৫৪ লাখ ডলার বেশি এসেছে। গত বছর জুলাই মাসে প্রবাসীরা পাঠিয়েছিলেন ১৮৭ কোটি ১৫ লাখ ডলার।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২১-২২ অর্থবছরে প্রবাসী বাংলাদেশিরা ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে দুই হাজার ১০৩ কোটি ১৭ লাখ (২১ দশমিক ৩ বিলিয়ন) মার্কিন ডলারের রেমিট্যান্স দেশে পাঠিয়েছেন। যা আগের অর্থবছরের চেয়ে ১৫ দশমিক ১১ শতাংশ কম। ২০২০-২১ অর্থবছরে দুই হাজার ৪৭৭ কোটি ৭৭ লাখ (২৪ দশমিক ৭৭ বিলিয়ন) ডলারের রেমিট্যান্স পাঠিয়েছিলেন প্রবাসীরা।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102