শনিবার, ২৭ জুন ২০২৬, ১১:৩২ অপরাহ্ন
শিরোনাম :
কারি শিল্প রক্ষায় পাঁচ দফা দাবি উত্থাপন শাহজালাল মাজারের আর্থিক ব্যবস্থাপনায় বাণিজ্য মন্ত্রীর নেতৃত্বে কমিটি গঠিত বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত গৎবাঁধা পদ্ধতিতে প্রকল্প চালানো যাবে না- ব্যারিস্টার মীর হেলাল এমপি ফের শালবাহান ইউপির দায়িত্বে আশরাফুল ইসলাম সালন্দর ইসলামিয়া কামিল মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচী অনুষ্ঠিত সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত জনগণের সমর্থনে আওয়ামী লীগ শীঘ্রই শক্তিশালী হয়ে ফিরবে—-শেখ হাসিনা শ্রীমঙ্গলে অবৈধভাবে উত্তোলিত বালু নিলামে বিক্রি রাষ্ট্রীয় সম্মাননায় বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেরাজুল হোসেন এর দাফন সম্পন্ন

বেটউইনারের সঙ্গে চুক্তি বাতিল করলেন সাকিব

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ১১ আগস্ট, ২০২২
  • ২০৫ এই পর্যন্ত দেখেছেন

স্পোর্টস ডেস্ক: বৃহস্পতিবার দুপুরের পরই এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছিলেন, বেটিং কোম্পানি বেটউইনারের সঙ্গে চুক্তির বিষয়ে বিসিবি যে চিঠি সাকিবকে দিয়েছিল, তার জবাব দেয়ার শেষ সময় আজ।

আর সন্ধ্যার আগেই বিসিবির কাছে পৌঁছে গেছে সাকিবের চিঠি। বেটিং কোম্পানি বেটউইনারের সঙ্গে চুক্তি বাতিল করেছেন সাকিব।

এর আগেই মৌখিকভাবে বিসিবি সভাপতির কাছে বেটউইনারের সঙ্গে চুক্তি বাতিলের কথা জানিয়েছিলেন সাকিব। কিন্তু বিসিবি চেয়েছিল, তাদের দেয়া চিঠির জবাবে সাকিব লিখিতভাবে জানাক যে, তিনি চুক্তি বাতিল করেছেন। এ নিয়েই দুপুরে সংবাদ সম্মেলনে কথা বলেন পাপন।

এরপরই সাকিবের কাছ থেকে চিঠি পেয়েছে বিসিবি। বিসিবি সভাপতিও সাকিবের চিঠি পাওয়ার কথা নিশ্চিত করে মিডিয়াকে বলেছেন, ’হ্যাঁ, আমরা সাকিবের চিঠি পেয়েছি। চিঠিতে ও বেটউইনারের সঙ্গে চুক্তি থেকে সরে আসার কথা বলেছে।’

বিসিবির সূত্র জানাচ্ছে, সেই চিঠিতে সাকিব বেটউইনারের সঙ্গে চুক্তি বাতিল করার কথা জানিয়েছেন। শুধু তাই নয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে যে পোস্ট করেছেন, সেটাও সরিয়ে ফেলার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। সে সঙ্গে বাংলাদেশ জাতীয় দলের হয়ে নিজেকে উজাড় করে দিয়ে খেলবেন বলেও জানিয়েছেন তিনি।

তবে চিঠি দিয়ে বেটিং কোম্পানিং সঙ্গে চুক্তি বাতিলের কথা জানালেও এ কাজটা কেন করেছেন সাকিব, সে ব্যাখ্যা তার কাছ থেকে জানতে চায় বিসিবি। এ কারণে সাকিবের সঙ্গে সরাসরি কথা বলতে চান পাপন। এরপরই এশিয়া কাপের দল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন তিনি।

পাপন বলেন, ‘সাকিবের চিঠি পাওয়ার পর অনেকেই বলেছিলেন, আজই এশিয়া কাপের দল ঘোষণা করে দিতে; কিন্তু আমি রাজি হইনি। সাকিব ১২ তারিখ (আগামীকাল) রাতে দেশে ফিরবে। ১৩ তারিখ সকালে আমি ওর সঙ্গে বসব। সব জেনেশুনে ও কেন এমন একটা কাজ করল, এর ব্যাখ্যা অবশ্যই ওকে দিতে হবে। টেলিফোনে তো আর এত কথা বলা যায় না। আমি তাই ওর সঙ্গে সামনাসামনি বসে কথা বলার অপেক্ষায় আছি। এরপর যা সিদ্ধান্ত নেওয়ার নেব।’

অর্থ্যাৎ, সাকিবকে পাওয়া গেলেও এশিয়া কাপের দল পেতে আরও একটি দিন অপেক্ষায় থাকতে হচ্ছে বাংলাদেশের ক্রিকেট ভক্তদের।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102