বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি: ব্যাখ্যা দিতে জ্বালানি বিভাগকে মন্ত্রিসভার নির্দেশ

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ১১ আগস্ট, ২০২২
  • ১৫১ এই পর্যন্ত দেখেছেন

সচিবালয় প্রতিনিধি: জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির বিষয়ে বিস্তারিতভাবে ব্যাখ্যা দিতে জ্বালানি বিভাগকে নির্দেশ দিয়েছে মন্ত্রিসভা। 

বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকে অনির্ধারিত আলোচনায় এ নির্দেশ দেওয়া হয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত হয় মন্ত্রিসভার বৈঠক। তিনি গণভবন থেকে ভার্চ্যুয়ালি বৈঠকে যোগ দেন। আর মন্ত্রীরা সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে বৈঠকে অংশ নেন। পরে সচিবালয়ে সংবাদ সম্মেলন করে বৈঠকের সিদ্ধান্ত জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102