শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন

সুইস ব্যাংকে অর্থ পাচার: তথ্য না চাওয়ার কারণ জানতে চান হাইকোর্ট

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ১১ আগস্ট, ২০২২
  • ১৭০ এই পর্যন্ত দেখেছেন

আদালত রিপোর্টার: অবৈধ উপায়ে বাংলাদেশিরা সুইস ব্যাংকে যেসব অর্থ জমা রেখেছেন বা পাচার করেছেন সেসব বিষয়ে সুইস ব্যাংক থেকে পাচারকারী অর্থের তথ্য কেন চাওয়া হয়নি তা সরকার এবং দুর্নীতি দমন কমিশনের (দুদক) কাছে জানতে চায় হাইকোর্ট। সেই সঙ্গে এ বিষয়ে তাদের কী পদক্ষেপ জানতে চেয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১১ আগস্ট) স্বতঃপ্রণোদিত হয়ে দুদক ও রাষ্ট্রপক্ষের কাছে এ তথ্য জানতে চান হাইকোর্টের বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত বেঞ্চ।

সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদনের প্রসঙ্গ বিষয়ে আদালত জানতে চান কী পরিমাণ অর্থ সুইস ব্যাংকে পাচার হয়েছে এবং এ বিষয়ে সরকার ও দুদক কী পদক্ষেপ নিয়েছে। তবে আজকে আদালতকে এ বিষয়ে রাষ্ট্রপক্ষ বা দুদক কোনো তথ্য দিতে পারেনি। তাই দুদক ও রাষ্ট্রপক্ষকে আগামী রবিবারের মধ্যে এ বিষয়ে কি কি পদক্ষেপ নেয়া হয়েছে তা হাইকোর্টকে জানাতে নির্দেশ দেয়া হয়েছে । আদালতে এসময় দুদকের পক্ষে ছিলেন অ্যাডভোকেট খুরশিদ আলম খান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক।

আইনজীবীরা গণমাধ্যমকে জানান, সুইস ব্যাংকে জমা করা অর্থের বেশিরভাগই অবৈধ পথে এ ধরনের অভিযোগের বিষয়ে বাংলাদেশ সরকার সুইস ব্যাংকের কাছে নির্দিষ্ট কোনো তথ্য চায়নি কেন এবং এ সম্পর্কে কোনো পদক্ষেপ নিয়েছে কিনা তা রবিবারের মধ্যে দুদক ও রাষ্ট্রপক্ষকে জানানোর জন্যে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

এর আগে বুধবার ঢাকায় নিযুক্ত সুইস রাষ্ট্রদূত নাথালি চুয়ার্ড বলেন, সুইজারল্যান্ডের বিভিন্ন ব্যাংকে বাংলাদেশিদের টাকার বিষয়ে বাংলাদেশ নির্দিষ্ট কোনো তথ্য চায়নি।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম  

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102