বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন

সিনহার বিরুদ্ধে মিথ্যা মামলা: নাজমুল হুদার বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ ১৫ সেপ্টেম্বর

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ১১ আগস্ট, ২০২২
  • ১৬৯ এই পর্যন্ত দেখেছেন

আদালত রিপোর্টার: মিথ্যা তথ্য দিয়ে সাবেক প্রধান বিচারপতি এসকে সিনহার বিরুদ্ধে মামলা করায় সাবেক যোগাযোগমন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদার বিরুদ্ধে উল্টো দুদকের দায়ের করা মামলায় সাক্ষ্য গ্রহণ পেছাল।

বৃহস্পতিবার (১১ আগস্ট) মামলাটির সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য ছিল। এজন্য নাজমুল হুদা আদালতে হাজিরা দেন। তবে উচ্চ আদালতে মামলাটির কার্যক্রম চলমান থাকায় সাক্ষ্যগ্রহণ পেছানোর জন্য আবেদন করেন আসামিপক্ষের আইনজীবী। শুনানি শেষে ঢাকার বিশেষ জজ আদালত-৯ এর বিচারক শেখ হাফিজুর রহমান সাক্ষ্য গ্রহণের জন্য আগামী ১৫ সেপ্টেম্বর পরবর্তী দিন ধার্য করেন।

গত ৬ এপ্রিল মামলাটিতে অভিযোগ গঠন করে বিচার শুরু আদেশ দেন আদালত। এছাড়া গত বছরের ২৪ নভেম্বর মামলাটির চার্জশিট গ্রহণ করা হয়।

২০২০ সালের ১৯ ফেব্রুয়ারি ঢাকা বিভাগীয় কার্যালয়-১ এ নাজমুল হুদার বিরুদ্ধে মামলাটি দায়ের করেন দুদকের পরিচালক সৈয়দ ইকবাল হোসেন। এতে বলা হয়, তত্ত্বাবধায়ক সরকারের আমলে নিজের বিরুদ্ধে নিষ্পত্তি হওয়া একটি মামলার রায় বদলে দেওয়া হয়েছে ও উৎকোচ চাওয়া হয়েছে বলে অভিযোগ করে এস কে সিনহার বিরুদ্ধে ২০১৮ সালের ২৭ সেপ্টেম্বর শাহবাগ থানায় মামলা করেন নাজমুল হুদা।

পরে এ মামলাটির তদন্ত করে দুদক। দীর্ঘ দেড় বছর তদন্ত করে এসকে সিনহার বিরুদ্ধে নাজমুল হুদার মামলাটি মিথ্যা প্রমাণিত হয়। দুদক আইনে বলা আছে, কেউ যদি মিথ্যা তথ্য দিয়ে মামলা করে আর যদি তা তদন্তে বের হয়ে আসে তাহলে অভিযোগকারীর বিরুদ্ধে মামলা করা হবে। তাই উল্টো ব্যারিস্টার নাজমুল হুদার বিরুদ্ধেই মামলা করে দুদক।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম  

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102