বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ডেঙ্গু-চিকনগুনিয়া প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও র‍্যালী অনুষ্ঠিত তেতুলিয়া ইউএনও এর বিরুদ্ধে ১৫ শতাংশ ঘুষ আদায়ের অভিযোগ কালুরঘাট সেতুর কাজ দ্রুত বাস্তবায়‌নে স্মারকলিপি প্রদান সুবিধাবঞ্চিত শিশুদের জন্য রিয়েলমির বিশেষ আয়োজন ‘ঈদের হাসি’ ল্যান্সনায়েক শহীদ গৌছ আলী মেমোরিয়াল ট্রাস্টের উদৌগে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে জমি দখলের চেষ্টায় অভিযোগ স্বাধীনতার মাসে যুদ্ধাপরাধীদের নামে শোক প্রস্তাবে সংসদ কলুষিত বঙ্গবন্ধুর জন্ম না হলে স্বাধীন দেশ পেতাম না —ড.একে আব্দুল মোমেন ডেঙ্গু প্রতিরোধে বিভিন্ন জনসচেতনতামূলক কর্মসূচি পালিত লায়ন্স ক্লাব চিটাগাং কর্ণফুলী এলিট এর উদ্যোগে ইফতার সামগ্রী ও ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত

পরমাণু কেন্দ্র থেকে রুশ হামলায় নিহত ১৪

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ১১ আগস্ট, ২০২২
  • ১৫৯ এই পর্যন্ত দেখেছেন

আন্তর্জাতিক ডেস্ক: দখলকৃত পরমাণু কেন্দ্র থেকে রাশিয়া হামলা করেছে বলে অভিযোগ করেছে ইউক্রেন। কিয়েভ কর্তৃপক্ষ জানিয়েছে, রুশ দখলকৃত একটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পরিচালিত এ হামলায় অন্তত ১৪ জন নিহত হয়েছেন।

এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন। মূলত ইউক্রেনের পক্ষে সেখানে পাল্টা হামলা চালানো ঝুঁকিপূর্ণ হবে জেনেই সেটি ব্যবহার করছে রাশিয়া। খবর ই.ডব্লিউ.এনের।

রুশ হামলার শিকার ওই ইউক্রেনীয় শহরের নাম মারহানেটস। তবে মস্কো কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের হামলার আগে শত্রুরা জাপোরিঝঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে রুশ সৈন্যদের ওপর হামলা চালাতে শহরটি ব্যবহার করেছে। গত মার্চের শুরুতে যুদ্ধের প্রথম দিকেই রুশ সামরিক বাহিনী ইউরোপের বৃহত্তম পারমাণবিক এ বিদ্যুৎকেন্দ্র দখলে নেয়।

তবে ইউক্রেনের মারহানেটস শহরে হামলার অভিযোগের বিষয়ে রাশিয়া এখনও কিছু বলেনি এবং শহরটিতে রুশ হামলায় হতাহতের বিষয়ে ইউক্রেনের দাবিও সঠিকভাবে যাচাই করা সম্ভব হয়নি।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102