শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন

জাতীয় মার্শাল আর্ট প্রতিযোগিতায় রানার্স আপ মৌলভীবাজার

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ১১ আগস্ট, ২০২২
  • ২১১ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: রাজধানীর জাতীয় ক্রীড়া পরিষদ ভবনে গত ৫ আগস্ট থেকে ৮ আগস্ট অনুষ্ঠিত হলো শহীদ ক্যাপ্টেন শেখ কামাল স্মৃতি জাতীয় মার্শাল আর্ট প্রতিযোগিতা ২০২২।

এ প্রতিযোগিতায় দেশি-বিদেশি মার্শাল আর্টের ১৪টি পদ্ধতিতে বিভিন্ন জেলা থেকে শতাধিক পুরুষ মহিলা খেলোয়াড় অংশগ্রহণ করেন।

মৌলভীবাজার জেলা রানার্স আপ এর গৌরব অর্জন করে, ৩ টি স্বর্ণ ,৪টি রৌপ্য ৯টি তাম্র পদক পেয়ে ২য় স্থান অধিকার করে।

এ প্রতিযোগিতায় বাংলাদেশের প্রাচীনতম রুপকলার অনুসরণ ও তার আধুনিকরণকল্পে একমাত্র দেশি পদ্ধতি ‘জুসা’ এর পরিচালনা করেন জালাল উদ্দিন সরকার আল আমিন।

উক্ত প্রতিযোগিতায় মৌলভীবাজার জেলা ক্রীড়া সংস্থার ২৫জন জুসা ইভেন্ট এবং ৫জন কারাতে ইভেন্ট সহ মোট ৩০ জন খেলোয়াড় অংশগ্রহণ করেন। জেলার কোচ হিসেবে দায়িত্ব পালন করেন কাউন্সিলর ও ব্ল্যাক বেল্ট প্রথম ড্যান আনিছুজ্জামান বায়েছ, টিম ম্যানাজার হিসেবে ছিলেন সৈয়দ কামরুজ্জামান রনি, সার্বিক সহযোগিতা করেন মেহবুব মোর্শেদ।

জাতীয় ক্রীড়া পরিষদ ভবনের জিমনেসিয়াম হলে চারদিন ব্যাপি খেলোয়াড়দের অক্লান্ত পরিশ্রমের ফলে মৌলভীবাজার জেলা ক্রীড়া সংস্থা ১৬টি জাতীয় প্রতিযোগিতায় পদক অর্জন করেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102