শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন

মালদ্বীপ হাইকমিশনে বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিবের ৯২তম জন্মবার্ষিকী পালন 

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : সোমবার, ৮ আগস্ট, ২০২২
  • ১৯৭ এই পর্যন্ত দেখেছেন

মোহাম্মদ মাহামুদুল, মালদ্বীপঃ.মালদ্বীপ বাংলাদেশ হাইকমিশনার অফিসে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিবের ৯২তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে। 

স্থানীয় সময় সোমবার  (৮ আগস্ট) বিশেষ  অনুষ্ঠানের মাধ্যমে জন্মবার্ষিকী উদযাপন করা হয়। পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়।

এরপর  বঙ্গবন্ধু ও বঙ্গমাতাসহ পরিবারের শহিদ সদস্যদের আত্মার শান্তি ও মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালদ্বীপের  হাইকমিশনার  রিয়ার অ্যাডমিরাল এস এম আবুল কালাম আজাদ।

প্রধান অতিথি হাইকমিশনার তাঁর বক্তব্যে বঙ্গমাতা ফজিলাতুন নেছা মুজিবের সাফল্যময় কর্মজীবনের বিভিন্ন দিক তুলে ধরেন। 

দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর বাণী পাঠ করে শোনানো হয়। পরে স্বাগত বক্তব্য প্রদান করেন দূতাবাসের প্রথম সচিব  সোহেল পারভেজ ও দ্বিতীয় সচিব মিজানুর রহমান ভূঁইয়া ।

উক্ত অনুষ্ঠানে,হাইকমিশনার অফিসের  কর্মকর্তা-কর্মচারী মালদ্বীপ আওয়ামী লীগের সভাপতি দুলাল মাতবর, যুগ্মসাধারণ সম্পাদক নূরে আলম রিন্টু, সিনিয়র সহ সভাপতি হাজি সাদেক সহ অন্যান্য নেতৃবৃন্দ, চিকিৎসক, শিক্ষক, মালদ্বীপে বাংলাদেশি ব্যাবসায়ী প্রতিনিধি, স্থানীয় সাংবাদিকবৃন্দ, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, অন্যান্য সংগঠনের রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102