সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন

মৌলভীবাজারে পূর্ব শত্রুতার জের ধরে হামলায় গুরুতর আহত-১

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : রবিবার, ৭ আগস্ট, ২০২২
  • ২৪৯ এই পর্যন্ত দেখেছেন

মৌলভীবাজার সংবাদদাতাঃ মৌলভীবাজার সদর উপজেলার পাহাড় বর্ষীজোড়ায় জমি নিয়ে পূর্ব বিরোধিতার জের ধরে সন্ত্রাসীরা গোবিন্দ বাদ্য কর (৪০) কে মেরে মারাত্মক ভাবে আহত করার অভিযোগ পাওয়া গেছে। এব্যাপারে গোবিন্দ বাদ্য কর বাদী হয়ে মৌলভীবাজার মডেল থানায় অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে জানা যায়,পাহাড় বর্ষীজোড়া এলাকার সজ্জাদ মিয়া ও মনোরঞ্জন বৈদ্যের সাথে ৩৮ শতক জমি নিয়ে গত ৫ বছর যাবৎ বিরোধ চলে আসছে। এ নিয়ে মৌলভীবাজার জজ আদালতে মামলা চলছে। গত ২ আগষ্ট আদালত থেকে বাড়ী ফেরার পথে মুক্তার চেক কালী মন্দিরের পাশে পৌছলে শেফুল বাদ্য কর (৪০), হৃদয় বাদ্য কর (১৮),শুভ বাদ্য কর (২০),লটাই বাদ্য কর (১৮) সহ কয়েকজন সন্ত্রাসী লোহার রড,লাঠি দিয়ে মেরে মারাত্মক ভাবে আহত করে। স্থানীয় লোকরা তাকে উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করে।

গোবিন্দ বাদ্য কর জানান, পূর্বেও তাকে ৩ বার মেরে ফেলার চেষ্টা করা হয়েছে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102