শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে ইয়াবাসহ যুবক আটক দেশ রক্ষায় প্রগতিশীল সাংবাদিকদের ভুমিকা গুরুত্বপূর্ণ -মহিবুল হাসান চৌধুরী আহলে সুন্নাত এর কার্যক্রম বাস্তবায়নের আহ্বান শিক্ষিকার ওপর হামলাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত বিমানের সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট চালু হচ্ছে সোমবার ঠাকুরগাঁওয়ে শিশু ধর্ষকের যাবজ্জীবন কারাদণ্ড সেনাবাহিনীর পক্ষ থেকে ক্রীড়া সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠিত ৩২ বছরের শিক্ষকতা জীবন থেকে অবসরে প্রধান শিক্ষক জহির আলী লন্ডনে চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত লন্ডনে এস৯ ফিল্মস টেপ বল ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

আওয়ামীলীগ নেতা মোঃ ইব্রাহীম এর মৃত‌্যু বা‌র্ষিকীতে দোয়া মাহ‌ফিল অনু‌ষ্ঠি‌ত

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : রবিবার, ৭ আগস্ট, ২০২২
  • ১৯৯ এই পর্যন্ত দেখেছেন

শহিদুল ইসলাম, সি‌লেটঃ ২০০৪ সা‌লে ‌সি‌লেট তালতলা হো‌টেল গুলশা‌নে ভয়াবহ গ্রেনেট হামলায় নিহত আওয়ামীলীগ নেতা মরহুম মোঃ ইব্রাহীম এর ১৭তম মৃত্য বা‌র্ষিকী উপল‌ক্ষে মরহুম মোঃ ইব্রাহীম এর ছোট ভাই মোঃ জাফর ও বাবলা এন্ড ব্রার্দাস এর স্বত্তাধীকারী হাজী মোঃ র‌ফিকুল আলম এর সভাপতিত্বে এক দোয়া মাহ‌ফিল অনু‌ষ্ঠি‌ত হয়েছে।

দোয়া প‌রিচালনা ক‌রেন জা‌মেয়া ইসলামিয়া দারুল কুরআন এর প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মোঃ মোজ্জা‌মেল হক চৌধুরী ও ফয়জুল হক জা‌মে মস‌জিদ এর ইমাম, খ‌তিব মোঃ শাহ আলম।

দোয়া মাহফিলে উপ‌স্থিত ছি‌লেন আওয়ামীলীগের সাবেক সাংগঠ‌নিক সম্পাদক এড‌ভো‌কেট মিসবাহ উ‌দ্দিন সিরাজ, সি‌লেট জেলা আওয়ামীলীগের সভাপ‌তি শ‌ফিকুর রহমান চৌধুরী এম‌পি, সিলেট মহানগর আওয়ামী লীগের সহ সভাপ‌তি বীর মু‌ক্তি‌যোদ্ধা মোঃ আব্দুল খা‌লিক, সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ জাকির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক বাবু বিধান সাহা, হাসান মা‌র্কেটের সভাপ‌তি হাজী রইছ আলী চেয়ারম্যান, সাধারণ সম্পাদক নিয়াজ মিয়া, ১২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপ‌তি সালা উ‌দ্দিন সালাই, আওয়ামী লীগ নেতা তপন বাবু, চট্টগ্রাম স‌মি‌তি’র সভাপ‌তি প্রকৌশলী জ‌সিম উ‌দ্দিন আহমদ, সাধারণ সম্পাদক এড‌ভো‌কেট বিশ্বনাথ ঘোষ, ফুলক‌লি’র ডেপু‌টি ম্যানেজার জ‌সিম উ‌দ্দিন খন্দকার, হাই‌ব্রীড সি‌টি’র এম‌ডি ‌রোটা‌রিয়ান ক‌বির আহমদ, ডাচ বাংলা ব্যাংক ম্যানেজার সা‌কিব আহমদ, ইউসি‌বি ব্যাংক ম্যানেজার সাইফু উ‌দ্দিন চৌধুরী, সি‌লেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউ‌ন্ডেশন কেন্দ্রীয় ক‌মি‌টি’র প্রতিষ্ঠাতা আহবায়ক ‌মোঃ শ‌হিদুল ইসলাম ও সমাজ কর্মী আ‌মিনুল ইসলাম বাবলা, মো‌মিনুল ইসলাম বাবর, আব্দুল মা‌লেক এবং জেলা ও মহানগর‌রের নেত্রবৃন্দ সহ সি‌নিয়র রাজনী‌তি‌বিদ, সমাজ সেবক, ব্যবসায়ী মহ‌লের সু‌ধীজন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102