বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন

শেখ কামাল ক্রীড়া পুরস্কার প্রদান করলেন প্রধানমন্ত্রী

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শুক্রবার, ৫ আগস্ট, ২০২২
  • ২৬১ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কার-২০২২ প্রদান করা হয়েছে। সাতটি ক্যাটাগরিতে মোট নয়জন ক্রীড়া ব্যক্তিত্ব ও দুটি প্রতিষ্ঠানকে এ পুরস্কার প্রদান করা হয়েছে।

বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকী উপলক্ষে শুক্রবার (৫ আগস্ট) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিজয়ীদের এ পুরস্কার প্রদান করেন। পুরস্কার হিসেবে দেয়া হয় এক লাখ টাকা, ক্রেস্ট ও সম্মাননা সনদ।

শেখ কামাল পুরস্কার পেলেন যারা:

আজীবন সম্মাননা: হারুনুর রশিদ।

সংগঠক: সাইদুর রহমান প্যাটেল ও নাজমা শামীম।

ক্রীড়াবিদ: লিটন দাস, আব্দুল্লাহ হেল বাকী ও মোল্লা সাবিরা।

উদীয়মান: দিয়া সিদ্দিকী ও শরিফুল ইসলাম।

পৃষ্ঠপোষক: গ্রীন ডেলটা ইনসুরেন্স।

সাংবাদিক: কাশীনাথ বসাক।

সংস্থা: বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুমতিক্রমে পুরস্কার বিজয়ীদের হাতে সনদ ও ক্রেস্ট তুলে দেন।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102