মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন

জেলা-উপজেলা-ইউনিয়ন পর্যায়ের হাসপাতালে দ্রুতগতির ইন্টারনেট

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শুক্রবার, ৫ আগস্ট, ২০২২
  • ২৫৯ এই পর্যন্ত দেখেছেন

আইটি ডেস্ক: স্বাস্থ্য অধিদপ্তরের অধীন জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায় পর্যন্ত হাসপাতাল এবং ইনস্টিটিউটে অপটিক্যাল ফাইবার কানেকটিভিটি এবং ডাটা কানেকটিভিটি দেবে বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেড (বিটিসিএল)।

বৃহস্পতিবার (৪ আগস্ট) ‘লিজড লাইন ইন্টারনেট’, ‘ভিপিএন’ ইত্যাদি সার্ভিসবিষয়ে বিটিসিএল এবং স্বাস্থ্য অধিদপ্তরের মধ্যে সমঝোতা স্মারক সই হয়েছে। বিটিসিএল প্রধান কার্যালয়ের কনফারেন্স কক্ষে এ সমঝোতা স্মারক সই হয়। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ অফিসার মো. সেফায়েত হোসেন এ তথ্য জানিয়েছেন।

ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার ডিজিটাল সেবা সম্প্রসারণে এ সমঝোতা স্মারককে একটি মাইলফলক বলে উল্লেখ করেন এবং অভিনন্দন জানান। তিনি বলেন, যে বিটিসিএল ডিজিটাল বাংলাদেশের ডিজিটাল মহাসড়ক নির্মাণে অসাধারণ ভূমিকা পালন করছে এবং আগামীতেও দৃঢ়তার সঙ্গে এ কাজ করে যেতে হবে।

বিটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক ড. মো. রফিকুল মতিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিটিসিএলের পক্ষে চিফ জেনারেল ম্যানেজার (সেলস অ্যান্ড মার্কেটিং) মো. আলিমুজ্জামান এ সমঝোতা স্মারকে সই করেন এবং স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষে ডিরেক্টর (এমআইএস) এবং লাইন ডিরেক্টর (এইচআইএস এবং ই-হেলথ) অধ্যাপক ডা. মো. শাহাদাত হোসেন সই করেন।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102