বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ডেঙ্গু-চিকনগুনিয়া প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও র‍্যালী অনুষ্ঠিত তেতুলিয়া ইউএনও এর বিরুদ্ধে ১৫ শতাংশ ঘুষ আদায়ের অভিযোগ কালুরঘাট সেতুর কাজ দ্রুত বাস্তবায়‌নে স্মারকলিপি প্রদান সুবিধাবঞ্চিত শিশুদের জন্য রিয়েলমির বিশেষ আয়োজন ‘ঈদের হাসি’ ল্যান্সনায়েক শহীদ গৌছ আলী মেমোরিয়াল ট্রাস্টের উদৌগে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে জমি দখলের চেষ্টায় অভিযোগ স্বাধীনতার মাসে যুদ্ধাপরাধীদের নামে শোক প্রস্তাবে সংসদ কলুষিত বঙ্গবন্ধুর জন্ম না হলে স্বাধীন দেশ পেতাম না —ড.একে আব্দুল মোমেন ডেঙ্গু প্রতিরোধে বিভিন্ন জনসচেতনতামূলক কর্মসূচি পালিত লায়ন্স ক্লাব চিটাগাং কর্ণফুলী এলিট এর উদ্যোগে ইফতার সামগ্রী ও ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত

অস্ট্রেলিয়ায় বন্দুকধারীর গুলিতে নিহত ৩

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ৪ আগস্ট, ২০২২
  • ১৯১ এই পর্যন্ত দেখেছেন

আন্তর্জাতিক ডেস্ক: উত্তর অস্ট্রেলিয়ায় একটি প্রত্যন্ত এলাকায় গুলিতে তিনজন নিহত এবং একজন গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে। স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে কুইন্সল্যান্ডের বোগিতে একটি গবাদি পশুর খামারে গুলি চালানোর ঘটনা ঘটে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য পাওয়া যায়।

কুইন্সল্যান্ড পুলিশ জানিয়েছে, এই তদন্তের খুব প্রাথমিক পর্যায়ে রয়েছে, এই ঘটনায় এক বা একাধিক বন্দুকধারী জড়িত থাকতে পারে। হত্যাকারী বা খুনিদের সন্ধানে ঘটনাস্থলের আশেপাশের এলাকা লকডাউন করে রেখেছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, গুরুতর আহত ব্যক্তির পেটে গুলি লেগেছে এবং জরুরী অস্ত্রোপচারের জন্য তাকে ম্যাকে শহরের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

নিহতদের পরিচয় জানা যায়নি তবে তারা আহত ব্যক্তির আত্মীয় বলে ধারণা করা হচ্ছে।

অস্ট্রেলিয়ায় এই রকম গোলাগুলির ঘটনা খুব একটা ঘটে না। দেশটিতে নাগরিকদের বন্দুক ব্যবহারের ওপর কঠোর আইন প্রয়োগ করেছে সরকার। বৃহস্পতিবারের শুটিংকে অত্যন্ত বিরল ঘটনা বলে বর্ণনা করেছে অস্ট্রেলিয় পুলিশ।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102