শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন

তাইওয়ান পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বাংলাদেশ

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ৪ আগস্ট, ২০২২
  • ১৫০ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: তাইওয়ান প্রণালিতে উদ্ভূত সংকট গভীরভাবে পর্যবেক্ষণ করছে বাংলাদেশ। বৃহস্পতিবার (৪ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক ফেসবুক পোস্টের মাধ্যমে সংশ্লিষ্ট সব পক্ষকে সর্বোচ্চ সংযত আচরণের আহ্বান জানানো হয়, যাতে এখানে কোনও শান্তি ও স্থিতিশীলতা নষ্ট না হয়।

ওই পোস্টে আরও বলা হয়, বাংলাদেশ এক চীন নীতির প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করছে এবং ইউএন চার্টার ও সংলাপের মাধ্যমে সব পক্ষকে মতভেদ দূর করার আহ্বান জানাচ্ছে। তাইওয়ান প্রণালীতে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ছুড়ছে চীন

বিবৃতিতে উল্লেখ করা হয়, তাইওয়ান ইস্যুতে উত্তেজনা বাড়াতে পারে এবং এই অঞ্চলে ও এর বাইরে শান্তি-স্থিতিশীলতা নষ্ট করতে পারে এমন কোনো কাজ থেকে বিরত থাকার আহ্বান জানায় বাংলাদেশ।

মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির তাইওয়ান সফর ঘিরে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে তীব্র উত্তেজনা চলছে।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102