বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন

অস্ত্র মামলায় নূর হোসেনের যাবজ্জীবন

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ৪ আগস্ট, ২০২২
  • ২০৫ এই পর্যন্ত দেখেছেন

আদালত রিপোর্টার: নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন হত্যা মামলার ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি নূর হোসেনকে অস্ত্র মামলায় যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (৪ আগস্ট) দুপুর সোয়া ১২টায় নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ (দ্বিতীয়) সাবিনা ইয়াসমিনের আদালত এই রায় ঘোষণা করেন।

রায়ের সত্যতা নিশ্চিত করেছেন জেলা ও দায়রা জজ কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান।

রায় ঘোষণার আগে তাকে কড়া নিরাপত্তায় কাশিমপুর কারাগার থেকে নারায়ণগঞ্জ আদালতে আনা হয়। বিচারিক কার্যক্রম শেষে তাকে আবার কড়া নিরাপত্তায় কাশিমপুর কারাগারে নিয়ে যাওয়া হয়।

২০১৪ সালে নূর হোসেনের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ বাদী হয়ে এই অস্ত্র আইনে মামলা দায়ের করেছিল।

২০১৪ সালের ২৭ এপ্রিল ঢাকা-নারায়ণগঞ্জ লিংকরোড থেকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলামসহ সাতজন অপহৃত হন। ৩০ ও ৩১ এপ্রিল শীতলক্ষ্যা নদী থেকে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় হওয়া মামলায় জেলা ও দায়রা জজ আদালত নূর হোসেন, র‌্যাবের সাবেক তিন কর্মকর্তাসহ ২৬ জনকে মৃত্যুদণ্ড দেন।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম  

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102