বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১০:২৩ অপরাহ্ন

চট্টগ্রাম বিমানবন্দরে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর যাত্রাবিরতি

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বুধবার, ৩ আগস্ট, ২০২২
  • ১৮১ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: আসিয়ান আঞ্চলিক ফোরামের (এআরএফ) ২৯তম মন্ত্রী পর্যায়ে ৪-৬ আগস্ট অনুষ্ঠিতব্য বৈঠকে যোগদানের উদ্দেশ্যে কম্বোডিয়া যাওয়ার পথে চট্টগ্রামে যাত্রাবিরতি করেছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি।

এ সময় তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ পাকিস্তানের এই পররাষ্ট্রমন্ত্রীকে অভ্যর্থনা ও স্বাগত জানান। প্রাথমিক আলাপ শেষে একে অপরকে বই উপহার দেন তারা। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী চট্টগ্রাম বিমানবন্দরে অবস্থান করেন প্রায় ৪০ মিনিট।

চট্টগ্রাম বিমানবন্দরে যাত্রাবিরতির সময় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন ও বাংলাদেশের জনগণের প্রতি শুভেচ্ছা জ্ঞাপন করেন পাকিস্তানের এই পররাষ্ট্রমন্ত্রী।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102