

স্টাফ রিপোর্টার: জেলা ছাত্রদলের সভাপতি নুরে আলম নিহতের প্রতিবাদে আগামীকাল বৃহস্পতিবার ভোলায় অর্ধদিবস হরতাল ডেকেছে বিএনপি।
বুধবার (৩ আগস্ট) এ ঘোষণা দেয় বিএনপি।
বুধবার বিকেল পৌনে পাঁচটার দিকে বিক্ষোভ মিছিল শেষে এ ঘোষণা দেন ভোলা জেলা বিএনপির সভাপতি গোলাম নবী আলমগীর। এর আগে, বিকেল তিনটার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ভোলায় সংঘর্ষের ঘটনায় গুলিবিদ্ধ জেলা ছাত্রদলের সভাপতি নুরে আলম।
গত ৩১ জুলাই ভোলায় বিএনপি-পুলিশ সংঘর্ষে বহু হতাহতের ঘটনা সংঘটিত হয়। এতে ছাত্রদল সভাপতি নুরে আলম পুলিশের রাবার বুলেটেরে আঘাতে গুরত্বর আহত হয়ে প্রথমে ভোলা সদর হাসপাতাল, বরিশাল মেডিকেল কলেজ হাসপাতাল এবং একই দিন রাজধানীর গ্রিনরোডের কমফোর্ট হাসপাতালে নেয়া হয়। তিনদিন আইসিউতে থাকার পর বুধবার তার মৃত্যু হয়।
এদিকে, পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় দায়েরকৃত দুই মামলায় ১০ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম