শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে ইয়াবাসহ যুবক আটক দেশ রক্ষায় প্রগতিশীল সাংবাদিকদের ভুমিকা গুরুত্বপূর্ণ -মহিবুল হাসান চৌধুরী আহলে সুন্নাত এর কার্যক্রম বাস্তবায়নের আহ্বান শিক্ষিকার ওপর হামলাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত বিমানের সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট চালু হচ্ছে সোমবার ঠাকুরগাঁওয়ে শিশু ধর্ষকের যাবজ্জীবন কারাদণ্ড সেনাবাহিনীর পক্ষ থেকে ক্রীড়া সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠিত ৩২ বছরের শিক্ষকতা জীবন থেকে অবসরে প্রধান শিক্ষক জহির আলী লন্ডনে চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত লন্ডনে এস৯ ফিল্মস টেপ বল ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

ওসমানী মেডিকেলে আন্দোলন অব্যাহত, চিকিৎসা সেবা ব্যাহত

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বুধবার, ৩ আগস্ট, ২০২২
  • ২৫৪ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: সিলেটে এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের ধর্মঘটে ভোগান্তিতে পড়েছেন রোগীরা। গুরুত্ব বিবেচনায় জরুরি ও হৃদরোগ বিভাগ ছাড়া আর কোনো বিভাগে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে না। এতে স্বাস্থ্যসেবায় তৈরি হয়েছে সংকট।

তবে উদ্ভূত পরিস্থিতিতে স্বাস্থ্যসেবা অব্যাহত রয়েছে বলে দাবি করেছেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মাহবুবুর রহমান ভূঁইয়া।

মেডিকেল কলেজের শিক্ষার্থীরা অভিযুক্ত সবাই গ্রেপ্তার না হওয়া পর্যন্ত ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছেন।

গত শনিবার হাসপাতালে কর্তব্যরত এক শিক্ষানবিশ চিকিৎসকের সঙ্গে রোগীর স্বজন পরিচয়দানকারী কয়েক তরুণের বাগ্‌বিতণ্ডার ঘটনা ঘটে। এ সময় শিক্ষানবিশ চিকিৎসকেরা একত্র হয়ে একজনকে পুলিশের হাতে তুলে দেন। এ নিয়ে বিরোধের জেরে গত সোমবার রাতে মেডিকেল কলেজের দুই ছাত্রের ওপর হামলার অভিযোগ ওঠে। ছাত্রের ওপর হামলার ঘটনার পর থেকে ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতাল এলাকা উত্তাল হয়ে ওঠে।

হাসপাতালে কর্মরত অবস্থায় নারী ইন্টার্ন চিকিৎসককে উত্ত্যক্ত ও মেডিকেল কলেজের দুই শিক্ষার্থীর ওপর হামলার অভিযোগে ইন্টার্ন চিকিৎসকরা এই ধর্মঘট শুরু করেছিলেন গত সোমবার রাতে। আজ বুধবার তৃতীয় দিনে এসেও ধর্মঘট চলছে।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102