মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নিষিদ্ধ হওয়ার মুখে পড়া আওয়ামী লীগ কীভাবে ফিরবে? হাই ভোল্টেজ তারে বিদ্যুতায়িত হয়ে মেকানিকের মর্মান্তিক মৃত্যু সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের উদ্যোগে কৃতী শিক্ষার্থী সম্মাননা অনু‌ষ্ঠিত যানজট নিরসনে ফুটপাাত দখলমুক্ত অভিযান অনুষ্ঠিত দৈনিক আজাদ বাণী পত্রিকার ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত ডেপুটি মেয়র মুজিবুর রহমান ঝুনু’র মৃত‍্যুতে শোক প্রকাশ বঙ্গবন্ধুর আদর্শ ও শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের কর্মী হিসেবে আমৃত্যু কাজ করার প্রত্যয় মানব পাচার করে কোটিপতি রাখাল আজিজ বাংলাবান্ধা দিয়ে ফিরছে নিহত বাংলাদেশির মৃতদেহ কিডনি রোগে আক্রান্ত সাংবাদিক সাজ্জাদের চিকিৎসার জন্য সাহায্য কামনা

যার ওপর রাগ করলেন কাজল

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ২ আগস্ট, ২০২২
  • ২৩৯ এই পর্যন্ত দেখেছেন

বিনোদন ডেস্ক: বলিউড ইন্ডাস্ট্রিতে ৩০ বছর পূর্তির পরদিনই রেগে গিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়েছেন অভিনেত্রী কাজল। কিন্তু কার ওপর তিনি রেগে গিয়েছেন তা বোঝা যায়নি।

বন্ধুবান্ধবসহ পরিচিতরা জানেন কাজল সব সময় মজা করতে ভালোবাসেন। সেই কাজল রেগে যাওয়ায় উদ্বিগ্ন তার ফ্যানেরা

সোমবার ইনস্টাগ্রাম স্টোরিতে তিনি লেখেন, ‘যদি তুমি আমাকে এখানে এন্টারটেইন না করতে পারো তাহলে তুমি ফিরে যাও। যখন নতুন কিছু খুঁজে পাবে তখন ফিরে এসো।’ প্রতিটি শব্দ ক্যাপিটাল লেটারে লিখেছেন। বোঝাই যাচ্ছে তিনি কারো ওপরে খুবই বিরক্ত। তবে কার ওপর তিনি রেগেছেন তা জানা যায়নি।

১৯৯২ সালের ৩১ জুলাই ‘বেখুদি’ সিনেমা দিয়ে অভিনয় জীবন শুরু করেছিলেন কাজল। তার প্রথম ছবি সেভাবে নজর কাড়তে না পারলেও পরের বছর শাহরুখ খানের সঙ্গে জুটি বেঁধে ‘বাজিগর’ ছবিতে অভিনয় করেন কাজল। সেই ছবি সুপারহিট হয়। তারপর থেকে আর ফিরে তাকাতে হয়নি তাকে। তারপর ‘কুছ কুছ হোতা হ্যায়’কিংবা ‘কাভি খুশি কাভি গম’এর মতো ব্লকবাস্টার হিট সিনেমা উপহার দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন কাজল।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102