শনিবার, ২৭ জুন ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
শিরোনাম :
কারি শিল্প রক্ষায় পাঁচ দফা দাবি উত্থাপন শাহজালাল মাজারের আর্থিক ব্যবস্থাপনায় বাণিজ্য মন্ত্রীর নেতৃত্বে কমিটি গঠিত বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত গৎবাঁধা পদ্ধতিতে প্রকল্প চালানো যাবে না- ব্যারিস্টার মীর হেলাল এমপি ফের শালবাহান ইউপির দায়িত্বে আশরাফুল ইসলাম সালন্দর ইসলামিয়া কামিল মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচী অনুষ্ঠিত সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত জনগণের সমর্থনে আওয়ামী লীগ শীঘ্রই শক্তিশালী হয়ে ফিরবে—-শেখ হাসিনা শ্রীমঙ্গলে অবৈধভাবে উত্তোলিত বালু নিলামে বিক্রি রাষ্ট্রীয় সম্মাননায় বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেরাজুল হোসেন এর দাফন সম্পন্ন

মেহেদির জোড়া আঘাত

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ২ আগস্ট, ২০২২
  • ২১৩ এই পর্যন্ত দেখেছেন

স্পোর্টস ডেস্ক: অঘোষিত ফাইনালে জিম্বাবুয়ের ওপেনিং জুটি ভাঙলেন নাসুম আহমেদ। চতুর্থ ওভারে বোলিংয়ে এসেই প্রথম বলে ওপেনার রাগিস চাকাভাকে ফেরান বাঁ-হাতি স্পিনার নাসুম। 

নামুসের পর জিম্বাবুয়ে শিবিরে জোড়া আঘাত হানেন অফ স্পিনার মেহেদি হাসান। তার শিকার হয়ে সাজঘরে ফেরেন ওয়েসলি মাধেভেরে ও সিকান্দার রাজা। 

জিম্বাবুয়ের হারারে স্পোর্টস ক্লাব মাঠে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন স্বাগতিক দলের অধিনায়ক ক্রেগ আরভিন। 

সিরিজের শেষ ম্যাচে দুটি পরিবর্তন নিয়ে খেলছে বাংলাদেশ। ওপেনার মুমিন শাহরিয়ারের পরিবর্তে অভিষেক হলো পারভেজ হোসেন ইমনের। আর পেসার শরিফুল ইসলামের পরিবর্তে দলে ফেরানো হয়েছে স্পিনার নাসুম আহমেদকে।

এর আগে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের বোলারদের তুরুপের তাসে পরিণত করে ২০৫ রানের রানের পাহাড় গড়ে। রানের সেই পাহাড় ডিঙ্গাতে নেমে ১৭ রানে হারে টাইগাররা।

সিরিজের দ্বিতীয় ম্যাচে জিম্বাবুয়েকে একাই ধসিয়ে দেন অফ স্পিনার মোসাদ্দেক হোসেন সৈকত। ইনিংসের উদ্বোধনী ওভার থেকে শুরু করে প্রথম ৭ ওভারের মধ্যেই নিজের প্রথম স্পেলে ৪ ওভারে মাত্র ২০ রান খরচ করে স্বাগতিক দলের প্রথম সারির ৫ ব্যাটসম্যানকে সাজঘরে ফেরান সৈকত। ৩১ রানে ৫ উইকেট হারানো দলটি সিকান্দার রাজার দায়িত্বশীল ব্যাটিংয়ে ভর করে শেষ পর্যন্ত ৮ উইকেট হারিয়ে ১৩৫ রান করে।

টার্গেট তাড়ায় লিটন দাসের ঝড়ো ফিফটিতে ভর করে ১৫ বল আগেই ৭ উইকেটের দাপুটে জয়ে সিরিজে ১-১ সমতায় ফেরে বাংলাদেশ।

মঙ্গলবার সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি জিম্বাবুয়ে-বাংলাদেশ। এই ম্যাচটি উভয় দলের জন্যই গুরুত্বপূর্ণ; যারা জিতবে সিরিজ তাদেরই হবে।

বাংলাদেশ: লিটন দাস, পারভেজ হোসেন ইমন, এনামুল হক বিজয়, মাহমুদউল্লাহ রিয়াদ, নাজমুল হোসেন শান্ত, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন (অধিনায়ক), মাহেদী হাসান, হাসান মাহমুদ, মোস্তাফিজুর রহমান ও নাসুম আহমেদ।

জিম্বাবুয়ে: রেজিস চাকাভা, ক্রেগ আরভিন (অধিনায়ক), ওয়েসলি মাধেভেরে, সিকান্দার রাজা,  শন উইলিয়ামস, মিল্টন শুম্বা, রায়ান বুর্ল, লুক জংওয়ে, জন মাসারা, ভিক্টর নাচুই, বার্ড ইভান্স। 

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102